সোনম কাপুর
বিনোদন

‘প্রতিবাদ করলে কাজ পাব না’

বিনোদন ডেস্ক : পারিশ্রমিকের ব্যাপারে নায়ক-নায়িকাদের মধ্যে যে পার্থক্য রয়েছে। এ ব্যাপারে অনিল কাপুরের মেয়ে বলিউড অভিনেত্রী সোনম কাপুর কথা বলেছেন। তিনি বলেন, ‘প্রতিবাদ করাই যায়। কিন্তু তার ফল কী হতে পারে, সেটি ভালোভাবেই জানা আছে। অবশ্য সেই ফলাফল নিয়েও খুব একটা চিন্তিত নই’।

ভারতিয় এক সংবাদমধ্যমকে সোনম কাপুর জানিয়েছেন, গোটা ব্যাপারটাই তার কাছে বেশ বিরক্তিকর। সমান যোগ্যতা থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষের মধ্যে পারিশ্রমিকের যে বেশ বড়সড় তফাৎ রয়েছে তা 'হাস্যকর' বলেই মনে হয়।

তিনি বলেন, এই বিষয়ে রুখে দাঁড়াতেই পারি। তবে তা করলে যে চরিত্রগুলো পাচ্ছি, সেটাও আর পাব না! অবশ্য তাতে আমার কিছু যায় আসে না। কোনো অসুবিধা নেই আমার।

অসুবিধা না থাকার কারণ হিসেবে সোনাম জানন, 'প্রিভিলেজড', তাই এই নির্দিষ্ট বিষয়ে প্রতিবাদ করার মতো কঠিন সিদ্ধান্ত অনায়াসেই নিতে পারেন।

তিন আরো বলেন, গত কয়েক বছরে তিনি উপলব্ধি করেছেন, কাউকে বিচার করার কোনো অধিকার তার নেই।

সদ্য সুজয় ঘোষের প্রযোজনায় সোম মখিজার নির্দেশনায় 'ব্লাইন্ড' ছবির কাজ শেষ করলেন সোনম। এই ক্রাইম থ্রিলারে একজন দৃষ্টিহীন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে, যে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের সন্ধান শুরু করে। শেষ পর্যন্ত অপরাধীকে বাগে আনতে পারল কি না, তা নিয়েই এই ছবি।

ছবির প্রায় গোটাটাই শুট হয়েছে স্কটল্যান্ডে। এই প্রসঙ্গে 'নীরজা' তারকার দাবি, শুটিংয়ের মাঝে সেটে থাকাকালীন তাকে চোখে সাদা লেন্স পরে থাকতে হয়েছিল রিয়েলিস্টিক ফিল আনার জন্যই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা