বিনোদন

‘কিছু স্মৃতি কেউ কেড়ে নিতে পারবে না’

বিনোদন ডেস্ক : মিডিয়া পাড়ার বেশ আলোচিত ও জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। শোবিজে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর থেকে তাকে দেখা যায় ছোট পর্দায়। সেখানে তিনি কাজ করছেন দাঁপিয়ে। এছাড়াও বড় পর্দাতে অভিষেক হয়েছে তার।

দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে হারুন অর রশীদ অপুর সঙ্গে পরিচিত হন। এরপর দুজনের মাঝে গড়ে বন্ধুত্ব। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া-অপু।

দুই বছর না পেরুতেই ফারিয়া-অপুর সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। সর্বশেষ গত বছরের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে তাদের। সোমবার (১ ফেব্রুয়ারি) ফারিয়ার বিবাহবার্ষিকী। সংসার ভেঙে গেলেও বিয়ের সেই স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় ফারিয়াকে। এখনো বিয়ের ছবি নিজের ফেসবুকে রেখেছেন এই অভিনেত্রী।

এ নিয়ে ফেসবুকে স্ট্যটাস দিয়েছেন ফারিয়া। স্মৃতিকাতর এ অভিনেত্রী লিখেছেন- কিছু স্মৃতি কেউ আমার কাছ থেকে কখনো কেড়ে নিতে পারবে না! পরপর কয়েকজন বললো, তুমি ফেসবুকে বিয়ের ছবি দিয়ে রাখছো কেন? কারণ ওইটা আমার বিয়ে ছিল।

বিয়ে ফারিয়ার জীবনে সবচেয়ে স্মরণীয় একটি দিন। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী লিখেছেন- ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বউ সাজব, ঘোড়ায় চড়ে বর আসবে। আমার পরিবার আমার সব স্বপ্নপূর্ণ করেছে! শুধু একটি মানুষ তার দায়িত্ব থেকে পালিয়ে গেল বলে কি আমার স্বপ্নপূরণের পুরো ব্যপারটাই এখন মিথ্যা! না, সবই অভিঙ্গতা, শিক্ষা। এইটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। এই দিনটা আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা