ফাইল ছবি
বিনোদন

ভিক্ষা করেছেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক: অভিনয়ের জন্য নানা চরিত্রে ক্যামেরার সামনে হাজির হন অভিনেতা-অভিনেত্রীরা। তবে সিনেমার জন্য নয় এবার বাস্তব জীবনে বাজিতে ভিক্ষুক বেশে অভিনয় করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

আরও পড়ুন: ওদের কোনো লেভেল নাই

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের এমনই একটি মজার ঘটনা জানালেন এ নায়িকা।

বিদ্যা বলেন, ‘একটি মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হয়েছিল। আর আমি তাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলাম। রাত্রিবেলা অনুষ্ঠান শেষ হওয়ার পর সকলে মিলে হাঁটতে বেরিয়েছিলাম। আমায় একটি ডেয়ার দেওয়া হয়। আমার একজন বন্ধু আমায় বলে, ওবেরয় হোটেলের কফি শপে গিয়ে দরজার বাইরে থেকেই ভিক্ষা করতে হবে। অবাক আর ইতস্তত বোধ করলেও আমি হেরে যাইনি। আমি যে অভিনেত্রী এটা ওরা কেউ বুঝতে পারেননি। লাগাতার আমি দরজার বাইরে থেকে বলতে থাকলাম, যে খিদে পেয়েছে, কাল থেকে কিছু খাইনি।’

অভিনেত্রী আরও জানান, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জে জিতলে বাড়তি কয়েক প্যাকেট বিস্কুট মিলত। বিস্কুট তার বরাবরই পছন্দ ছিল, ফলে চ্যালেঞ্জ নিতে পিছপা হননি।

আরও পড়ুন: আমি নাকি লিপস্টিক পরেছি

প্রসঙ্গত, বিদ্যা বালান অভিনীত সাম্প্রতিক সিনেমা ‘নিয়ত’ মুক্তি অপেক্ষায় রয়েছে। অনু মেননের পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির প্রমুখ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা