ছবি : সংগৃহিত
বিনোদন

‘প্রিয়তমা’ ভক্তদের প্রশংসায় সিক্ত

বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে। আজ দেশের প্রায় ১০৫ টি হলে একযোগে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

আরও পড়ুন : এসেছে শাকিবের 'ও প্রিয়তমা'

বৃহস্পতিবার (২৯ জুন) ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে দেখা যায়।

সামাজিক মাধ্যমে শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে ভক্তরা নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই সাথে নায়ককে প্রশংসায় ভাসিয়েছেন।

আরও পড়ুন : ভি-ক্যাটের সংসারে আগুন!

বাংলা চলচ্চিত্র জগৎ নামে এক ফেসবুক গ্রুপে তৌহিদ আনাম লিখেছেন, আমি কোনো রাজকুমার নই, আমার কোনো পঙ্খীরাজ ঘোড়া নেই, আছে এক রাজ্য ভালোবাসা, তুমি কি আমার প্রিয়তমা হবে?। সংলাপটি ‘প্রিয়তমা’ সিনেমার।

তিনি আরও লেখেন, শাকিব খানকে শেষ কবে এতো ভালো অভিনয় করতে দেখেছি, ভুলে গেছি। শাকিবকে দিয়ে সব রকম চরিত্রে অভিনয় করানো যায়। সেটার প্রমাণ হয়ে থাকবে ‘প্রিয়তমা’। গল্পের ‘প্রিয়তমা’ ইধিকা ছিলো এ সিনেমার প্রাণ। এটি তার প্রথম সিনেমাা কিন্তু তার অভিনয় ছিল চোখে লাগার মতো।

আরও পড়ুন : শিরোনাম দিয়ে ঢপ দেওয়া যাবে

অলোক আজম নামের আর একজন লিখেছেন, প্রিয়তমা দেখে আসলাম। প্রথম দিন প্রথম শো। এতদিন শাকিব খানকে যে ধরণের ছবিতে দেখার জন্য আগ্রহ দেখাতাম, প্রিয়তমা ঠিক সে ধরণের ছবি।

নিজের অভিজ্ঞতা জানিয়ে হিমু জানান, খুবই সহজ-সরল সাবলীল একটি গল্প। তবে গল্পের উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকের অভিনয় দারুণ হয়েছে। অতিরিক্ত কিছু মনে হয়নি। কিছুটা টুইস্টও আছে।

আরও পড়ুন : মিথ্যা মিথ্যাই থেকে যায়

তিনি আরও লিখেছেন, এ ধরণের গল্পে আসলে টুইস্ট থাকে না। হলভর্তি মানুষ ছিল এবং প্রত্যেকটা সিট ফিল আপ ছিল। এমন দর্শক সর্বশেষ দেখা মিলেছে হাওয়া সিনেমার সময়।

গণমাধ্যমের কাছেও সিনেমা পরবর্তী প্রতিক্রিয়া জানিয়ে নানা মন্তব্য করেছেন দর্শকরা। সেখানে সকলেই শাকিবের অভিনয় ও তার লুকের প্রশংসা করেছেন।

আরও পড়ুন : ঈদে মিতুর 'সইর্ষার ফুল'

এই ঈদে ‘প্রিয়তমা’ বাজিমাত করবে, এমন মন্তব্যও করতে দেখা যাচ্ছে।

‘প্রিয়তমা’ একটি রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা। আরশাদ আদনানের প্রযোজিত সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।

আরও পড়ুন : মঞ্চে উঠতেই ‘ভুয়া’ চিৎকার

ছবিটিতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। এছাড়া আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা