বিনোদন

মঞ্চে উঠতেই ‘ভুয়া’ চিৎকার

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্কে উড়াল দিয়েছিলেন এই অভিনেতা। গেল ২৫ জুন জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে মঞ্চে আসেন তিনি। কিন্তু অভিনেতা মঞ্চে উঠতেই ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। দর্শকের ‘ভুয়া’ ধ্বনিতে একসময় মঞ্চ ত্যাগ করতে বাধ্য এই তারকা।

আরও পড়ুন : মানবকল্যাণে কাজ করার আহ্বান

জানা যায়, ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে নাচের পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল জায়েদের। শিডিউল অনুযায়ী রাত ৯টা ২৬ মিনিটে উপস্থাপক সাজু খাদেম অভিনেতাকে মঞ্চে ডাকলে শুরু হয় দর্শকদের চিৎকার। রীতিমতো অভিনেতাকে ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন সবাই।

জায়েদ খান ও প্রিয়মনির ‘তোকে ভালোবাসতেই হবে’ গানটির সঙ্গে নাচ করার কথা থাকলেও, মঞ্চে উঠে তারা দুজন হাঁটাচলা করেন, এসব দেখে ‘ভুয়া, ভুয়া’ বলা আরও বেড়ে যায় দর্শকদের।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

এ সময় জায়েদ খান মাইক্রোফোন নিয়ে বলেন, আমি শেষ করে দিচ্ছি। আমার পারফরম্যান্স করার কথা ছিল কিন্তু রিহার্সেল ছিল না। তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়মনিকে সঙ্গে করে।

এরপরেই ‘যেখানে তুমি রবে, সেখানে আমি হব ছায়া’ গানটি গাইতে শুরু করলে, উপস্থিত দর্শকদের ‘ভুয়া’ ধ্বনিতে মিলতনায়তনে রীতিমতো হট্টগোল শুরু হয়ে যায়। এতে মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন জায়েদ।

আরও পড়ুন : সিন্ডিকেট করলে রপ্তানি করা হবে

প্রসঙ্গত, নিউইয়র্কে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে সেখানে আরও উপস্থিত ছিলেন জেমস, চঞ্চল চৌধুরী, তাহসান, মেহের আফরোজ শাওন, প্রতীক হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, ব্যান্ড চিরকুট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা