বিনোদন

আমরা যেন সরকারি মাল : পপি

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। তার বিয়ে নিয়ে এর আগেও অসংখ্যবার গুঞ্জন উঠেছে। তবে এবারের গুঞ্জন শুধু বিয়েতেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন খবরে প্রকাশ- একবছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি! তারা রাজধানীর বারিধারায় বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছেন।

এমন খবরে চটেছেন এই নায়িকা। এতদিন এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া না-গেলেও এবার হুঁশিয়ারি দিয়েছেন। পপি বলেন, ‘শিল্পীরা যেন সরকারি মাল, যার যখন মন চায় যা খুশি লিখে দেন, মন চাইলে বিয়েও দিয়ে দেন। কিন্তু কোনো শিল্পী যখন না-খেয়ে থাকে, তখন কেউ টাকা দেন না, তাকে খাবার দিতেও আসেন না। আমরা সারাজীবনই দেখছি, কিছুসংখ্যক লোক শিল্পীদের এভাবে বিক্রি করেই খায়। সবচেয়ে বড় কথা হলো, যখন দেখি সংবাদমাধ্যম মিথ্যে সংবাদ ছাপছে, তখন আর বিশ্বাসের স্থান থাকে না।’

বিয়ে করা কোনো অপরাধ নয়? এমন প্রশ্নের জবাবে পপি বলেন, ‘হ্যাঁ, বিয়ে করা কোনো অপরাধ নয়। কিন্তু একজনকে যার-তার সঙ্গে বিয়ে দেওয়া তো অপরাধ! এদের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত। দেখি, আমি একটু ঝামেলায় আছি। ঝামেলামুক্ত হয়েই লিগ্যাল অ্যাকশনে যাব।’

পপি দীর্ঘদিন ধরে অন্তরালে রয়েছেন। মোবাইলফোন কিংবা ফেসবুকে তাকে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং শেষ করেছেন পপি। এছাড়া ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার কাজও শেষ করেছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা