বিনোদন

বলিউডে আসছেন সাইফপুত্র

সান নিউজ ডেস্ক: বলিউডে তিন দশক নিজের অবস্থান ধরে রেখেছে সুপারস্টার সাইফ আলী খান। দর্শকদের উপহার দিয়েছেন হাম সাথ-সাথ হ্যাঁয়, দিল চাহতা হ্যায় ও ‘কাল হো না হো’ মতো বিখ্যাত সব চলচ্চিত্র। এবার খ্যাতিমান পরিচালক-প্রযোজক করন জোহর-এর হাত ধরে পর্দায় আসছেন সাইফপুত্র ইব্রাহিম।

আরও পড়ুন: সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া

সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির প্রথম সন্তান ইব্রাহিম। প্রথম দেখায় তাকে মনে হয়, যেন তরুণ সাইফ আলী খান। বাবা-ছেলের চেহারায় এতখানি মিল, খুব কমই দেখা যায়। শিগগিরই হিন্দি সিনেমায় তার অভিষেক হতে যাচ্ছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, গত বছর মুক্তি পেয়েছিল ‘হৃদয়াম’ নামের একটি মালায়ালাম ভাষার সিনেমা। প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও এটি সফল হয়। যেটার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মালায়লাম কিংবদন্তি মোহনলালের ছেলে প্রণব। এই সিনেমার হিন্দি রিমেকের রাইটস কিনেছেন করন জোহর। শোনা যাচ্ছে, রিমেক সিনেমাটির মাধ্যমেই অভিনয়ে আসছেন ইব্রাহিম আলী খান।

বলিউড হাঙ্গামা বলছে, ‘বেশ কিছু দিন ধরেই ইব্রাহিমের জন্য ভালো একটি সিনেমা খুঁজছিলেন করন জোহর। বলিউডে পা রাখার ক্ষেত্রে এটি তার জন্য সেরা প্রজেক্ট।’

প্রসঙ্গত, সাইফ আলী খান ও অমৃতা সিং বিয়ে করেছিলেন ১৯৯১ সালে। দীর্ঘ ১৩ বছর তারা সংসার করেন। এই দম্পতির সন্তান ইব্রাহিম আলী খান ও সারা আলী খান। ইতোপূর্বে মেয়ে সারা বলিউডে আত্মপ্রকাশ করেছেন এবং তারকা খ্যাতি পেয়েছেন। এবার দেখা যাবে, বাবার মতো ছেলে ইব্রাহিম দর্শকের নজর কাড়তে পারেন কিনা।বলিউডে আসছেন সাইফপুত্র ইব্রাহিম

বলিউডে তিন দশক নিজের অবস্থান ধরে রেখেছে সুপারস্টার সাইফ আলী খান। দর্শকদের উপহার দিয়েছেন হাম সাথ-সাথ হ্যাঁয়, দিল চাহতা হ্যায় ও ‘কাল হো না হো’ মতো বিখ্যাত সব চলচ্চিত্র। এবার খ্যাতিমান পরিচালক-প্রযোজক করন জোহর-এর হাত ধরে পর্দায় আসছেন সাইফপুত্র ইব্রাহিম।

সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির প্রথম সন্তান ইব্রাহিম। প্রথম দেখায় তাকে মনে হয়, যেন তরুণ সাইফ আলী খান। বাবা-ছেলের চেহারায় এতখানি মিল, খুব কমই দেখা যায়। শিগগিরই হিন্দি সিনেমায় তার অভিষেক হতে যাচ্ছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, গত বছর মুক্তি পেয়েছিল ‘হৃদয়াম’ নামের একটি মালায়ালাম ভাষার সিনেমা। প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও এটি সফল হয়। যেটার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মালায়লাম কিংবদন্তি মোহনলালের ছেলে প্রণব। এই সিনেমার হিন্দি রিমেকের রাইটস কিনেছেন করন জোহর। শোনা যাচ্ছে, রিমেক সিনেমাটির মাধ্যমেই অভিনয়ে আসছেন ইব্রাহিম আলী খান।

বলিউড হাঙ্গামা বলছে, ‘বেশ কিছু দিন ধরেই ইব্রাহিমের জন্য ভালো একটি সিনেমা খুঁজছিলেন করন জোহর। বলিউডে পা রাখার ক্ষেত্রে এটি তার জন্য সেরা প্রজেক্ট।’

প্রসঙ্গত, সাইফ আলী খান ও অমৃতা সিং বিয়ে করেছিলেন ১৯৯১ সালে। দীর্ঘ ১৩ বছর তারা সংসার করেন। এই দম্পতির সন্তান ইব্রাহিম আলী খান ও সারা আলী খান। ইতোপূর্বে মেয়ে সারা বলিউডে আত্মপ্রকাশ করেছেন এবং তারকা খ্যাতি পেয়েছেন। এবার দেখা যাবে, বাবার মতো ছেলে ইব্রাহিম দর্শকের নজর কাড়তে পারেন কিনা।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

চাঁদাবাজির অভিযোগে উত্তাল দেশ: ৭ মাসে বাজার থেকে নির্মাণ খাত

বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও ২০২৬ সালের প্রথম সাত মাসে বিভিন্ন...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা