অনেক ভালোবাসা চাই
বিনোদন

অনেক ভালোবাসা চাই

বিনোদন ডেস্ক : প্রার্থনা ফারদিন দীঘি মাত্র ৬ বছর বয়স। চঞ্চলতা আর মিষ্টি কথায় মাতিয়ে রাখেন চারপাশ। কাজী হায়াৎ তখন তাকে সিনেমার পর্দায় নিয়ে আসেন । সিনেমার নাম ‘কাবুলিওয়ালা’। প্রথম সিনেমায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেই নজর কাড়েন এবং জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরও পড়ুন : শান্তিরক্ষীদের অবদান ভাবমূর্তি উজ্জ্বল করেছে

দীঘি ছোটবেলাতেই তারকা খ্যাতি পেয়েছেন। তবে সেটা এক যুগ আগের কথা। এখন দীঘি পরিণত। পূর্ণাঙ্গ নায়িকা হিসেবেও তার অভিষেক হয়েছে। গত বছর তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পায়। এরপর উপহার দেন ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’।

এবার এই জনপ্রিয় নায়িকা আসছেন নতুন পরিচয়, নতুন প্ল্যাটফর্মে। ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তার। সুমন ধরের পরিচালনায় আগামী ২ জুন চরকি-তে মুক্তি পেতে যাচ্ছে দীঘির প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। সিনেমাটিতে দীঘি অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে।

আরও পড়ুন : আলোচনায় রাজি ইমরান খান!

শুক্রবার (২৭ মে) ওয়েব ফিল্মটির টিজার প্রকাশিত হয়েছে। এতে দীঘিকে কখনো দেখা গেছে লাজুক হাসিতে, কখনো আবার উদাস চাহনিতে জানান দিয়েছেন বেদনার। টিজারটি নিয়ে চরকি বলেছে, ‘তুলি আর শ্যামলের ছোট্ট পরিবারের ছোট্ট গল্প’। অর্থাৎ গল্পটা দীঘি ও রোহানকে ঘিরেই এগোবে।

দীঘি টিজার শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন, ‘শেষ চিঠি। অনেক ভালোবাসা চাই আপনাদের।’

আরও পড়ুন : অবৈধ ক্লিনিক বন্ধ না হলে ব্যবস্থা

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে এই ওয়েব ফিল্মে নিজেকে যুক্ত করেন দীঘি। তখন বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি বেছে বেছে ভালো কাজই করতে চাই। এই সিনেমাটিও তেমনই। গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। আমার বিশ্বাস ইয়াস-দীঘি জুটিকে দর্শক গ্রহণ করবে।’

আরও পড়ুন : নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি সন্ত্রাসবাদ

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’। এখানে দীঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা