হৃতিক রোশন
বিনোদন

এবার দক্ষিণী সিনেমায় হৃতিক রোশন!

সান নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে কন্নড় সুপারস্টার ইয়াশের সিনেমা 'কেজিএফ ১’। কন্নড় ভাষার এই সিনেমাটি মুক্তি পেয়েছে ২০১৮ সালে। এরপর থেকে ‘কেজিএফ ২ ’ নিয়ে তীব্র অপেক্ষা ছিল দর্শকের মনে। ১৪ এপ্রিল মুক্তি পেয়ে ৪৬ দিনে বক্স অফিসে ১,২৩০ কোটি রুপি সংগ্রহ করেছে ‘কেজিএফ ২’। ফলে ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় এর অবস্থান তৃতীয়। এই ছবির রকি ভাই চরিত্রের মাধ্যমে ইয়াশ বনে গেছেন বিশ্বতারকা।

আরও পড়ুন: আতিফ আসলামের জন্য বিয়ে পেছালেন তরুণী

এবার নির্মিত হবে কেজিএফ ৩। তৃতীয় কিস্তির জন্য বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সিনেমাটির প্রযোজনা সংস্থা, হোমেবল ফিল্মসের সহপ্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর এক সাক্ষাৎকারে তৃতীয় কিস্তির আপডেট ও হৃতিক রোশনের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন।

এশিয়ানেট নিউজেবলকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক বিজয় বলেন, তারা এখনও স্টার কাস্ট নিয়ে আলোচনা করেননি, যিনি ‘অতিরিক্ত যুক্ত’ হবেন সিনেমায়। বিজয় আরও বলেন, ‘কেজিএফ : চ্যাপ্টার থ্রি’ এ বছর হচ্ছে না। তাঁদের কিছু পরিকল্পনা রয়েছে, কিন্তু পরিচালক প্রশান্ত নীল ‘সালার’ সিনেমা নিয়ে ব্যস্ত এবং খুব দ্রুতই ইয়াশ নতুন সিনেমার ঘোষণা দেবেন।

“সে জন্য, তাঁদের সঠিক সময়ে একত্র হওয়া দরকার, যখন তাঁরা ‘কেজিএফ থ্রি’-র কাজ শুরু করার জন্য যথেষ্ট সময় পাবেন। এখন পর্যন্ত, তৃতীয় কিস্তির কাজ কখন শুরু হবে, সে বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট তারিখ বা সময় নেই,” যুক্ত করেন বিজয়।

আরও পড়ুন: আলোচনায় রাজি ইমরান খান!

বিজয় আরও বলেন, ‘তারিখ চূড়ান্ত করার পরে স্টার কাস্ট করার জন্য আমরা আরও ভালো অবস্থায় থাকব। যখন অন্য অভিনেতাদের কাস্ট করার প্রক্রিয়া শুরু হবে; তখন এটাও অবশ্য নির্ভর করবে তাঁদের প্রাপ্যতার ওপর। তৃতীয় কিস্তির কাজ কখন শুরু হবে তার ওপর সবকিছু নির্ভর করছে।’

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

অবশেষে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে...

কী কী কারণে বাড়তে পারে মানসিক চাপ? জেনে নিন এখনই 

স্ট্রেস বা মানসিক চাপ জীবনের স্বাভাবিক একটি অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষকে কা...

 বড়পুকুরিয়ায় কৃষিজমিতে গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা

দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগেই দিনাজপুরের পার্...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা