মামলা থেকে অব্যাহতি পেলেন শাহরুখপুত্র
বিনোদন
মাদক মামলা

অব্যাহতি পেলেন শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক : ভারতের নারকোটিক কন্ট্রোল ব্যুরো মাদক নেয়া এবং বিক্রির অপরাধে বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছিল। শুক্রবার মামলার চার্জশিট থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই

শুক্রবার ( ২৭ মে ) মামলার চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

দীর্ঘ ৮ মাস আগে মুম্বাইয়ে আরিয়ান খানকে একটি প্রমোদতরির পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদক নেওয়া এবং বিক্রির অভিযোগ আনা হয়েছিল। ওই জাহাজ থেকে বহু ব্যক্তিকে আটক করেছিল নারকোটিক ব্যুরোর মুম্বাই শাখা।

শাহরুখ পুত্র গ্রেফতার হওয়ায় তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। রাজনৈতিক ব্যক্তিরাও পক্ষে-বিপক্ষে যুক্তি সাজাতে থাকে। বস্তুত, এই ঘটনায় ধর্মীয় রাজনীতির ছাপও খুঁজে পান বহু বিশেষজ্ঞ।

আরও পড়ুন : লাদাখে ৭ ভারতীয় সেনা নিহত, আহত ২৬

আরিয়ান খানকে ওই পর্বে প্রায় ৩ সপ্তাহ জেলে থাকতে হয়। জেলে তার সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান। তবে আদালতে আরিয়ান খান স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। ২৩ বছরের আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি বলে আদালতের কাছে দাবি করেন তার আইনজীবী।

বিষয়টি নিয়ে রাজনীতির মহলে তীব্র বিতর্ক চলতে থাকে। যে অফিসার আরিয়ানকে গ্রেফতার করেছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়। মুম্বাই ব্রাঞ্চের হাত থেকে মামলাটি সরিয়ে দেওয়া হয় নারকোটিক ব্যুরোর দিল্লি ব্রাঞ্চের কাছে।

আরও পড়ুন : পিকে হালদারের বিচার দু'দেশের আদালতে

২৭ মে নারকোটিক ব্যুরো মামলাটির চার্জশিট আদালতের কাছে পেশ করে। সেখানে ১৪ জনের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। আরিয়ান-সহ ৬ জনের নাম সেখানে নেই।

আরিয়ানের কাছে মাদক ছিল, এমন তথ্য তারা দেখাতে পারেনি বলে জানিয়েছে নারকোটিক ব্যুরো।

শুক্রবার নতুন করে সে প্রশ্ন সামনে এসেছে। তাহলে কি ফাঁসানোর চেষ্টা হয়েছিল আরিয়ানকে?

আরও পড়ুন : ফের কমেছে করোনা শনাক্ত

প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর ( শনিবার) মুম্বাইয়ের উপকূলে এক প্রমোদতরী থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান (২৩) সহ ৮ জনকে মাদকদ্রব্যসহ আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি।

আরিয়ান খান ছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জাসওয়াল, বিক্রান্ত ছোকার ও গোমিত চোপড়াকে সেদিন গ্রেফতার করা হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা