বিনোদন

পুত্র সন্তানের মা হলেন মারিয়া নূর

বিনোদন ডেস্ক: পুত্র সন্তানের মা হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও সঞ্চালক মারিয়া নূর। ছেলের নাম রেখেছেন সায়হান জারিব। শুক্রবার (২৭ মে) সকালে আনন্দের খবরটি জানান এই অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে সন্তানের একটি হাতের ছবি শেয়ারও করেন মারিয়া নূর। এর আগে গত ১২ মে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

আরও পড়ুন: মাদক ব্যবসা বন্ধ করা হবে

মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মারিয়া বলেন, ১২ মে যারিব আমার কোলে আসে। আমাদের পছন্দসই দিনেই ও পৃথিবীতে এসেছে। আমরা খুবই আনন্দিত ওকে পেয়ে। সবার কাছে দোয়া চাইছি।

মারিয়া নূর বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তার কোল আলো করে এসেছে পুত্র সন্তান। তবে সঙ্গত কারণে খবরটি ১৫ দিন পর প্রকাশ্যে আনলেন। এর আগে সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো সন্তান সায়হান।

আরও পড়ুন: আরও এক অভিনেত্রীর আত্মহত্যা

এর আগে গত ২ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে মা হওয়ার আগাম সংবাদটি দেন মারিয়া নূর। তখন তিনি বলেছিলেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। আমি মা হচ্ছি।’

মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে গত বছর মারিয়া নিজেকে নতুন আলোয় দাঁড় করালেন ওয়েব দুনিয়ায়। মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে ভালো প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী হিসেবে।

আরও পড়ুন: বিদিশার সুইসাইড নোটে ভয়ঙ্কর তথ্য

এরপর মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়েও অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন স্পোর্টস ঘরানার অনুষ্ঠান সঞ্চালনায় সবচেয়ে উজ্জ্বল মুখটি। সর্বশেষ গত বছর ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেন মারিয়া নূর।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা