বুবলী
বিনোদন

চমক নিয়ে আসছেন বুবলী

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলী। এবার তাকে দেখা যাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে।

আরও পড়ুন: প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী

বিষয়টি নিয়ে বুবলী গণমাধ্যমে বলেন, ‘আমি এখন সিনেমার শুটিং করছি বরগুনায়। সেখান থেকে দুই-একদিনের মধ্যে ফিরবো ঢাকায়। তারপর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেবো। এর আগে সংবাদ উপস্থাপনা করলেও মঞ্চে কখনো কাজ করা হয়নি। এটি বেশ চ্যালেঞ্জিং হবে। কেননা ভিন্ন একটি প্ল্যাটফর্ম। নতুন অভিজ্ঞতাও।’

তিনি আরও করেন, ‘এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি একটু অন্যরকম। যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম সাধারণত সাংবাদিকরা কভার করে থাকেন। তবে এখানে সাংবাদিকরাই অতিথি এবং তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এমন ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে সত্যিই আমি আনন্দিত।’

আরও পড়ুন: মামলা প্রত্যাহার করলেন জেমস

এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত বেশ কিছু সিনেমা। তারমধ্যে ‘তালাশ’ আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও আগামী ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’মুক্তি পাবে বলেও শোনা যাচ্ছে।

শুধু সিনেমাপাড়া নয়, সমান তালে টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্ম কাজ করছেন তিনি।

সান নিউজ/এনকে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা