পিকে হালদার’র বিচার দু'দেশের আদালতে হবে - দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান
জাতীয়

পিকে হালদারের বিচার দু'দেশের আদালতে

শফিক স্বপন মাদারীপুর : দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, অর্থপাচারের সাথে জড়িত থাকায় ভারত ও বাংলাদেশের দুই আদালতে প্রশান্ত কুমার হালদারের (পি কে হালাদার) বিচার হবে। ভারতে গ্রেফতার হওয়া পি কে হালাদারকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম চালানো হচ্ছে।

আরও পড়ুন : ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্রে বিএনপি

শুক্রবার (২৭ মে) সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ড. মোজাম্মেল হক খান কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দুদক কমিশনার আরও বলেন, পি কে হালাদার যেহেতু বাংলাদেশের নাগরিক, দেশর অর্থপাচারের সাথে জড়িত। অর্থপাচার কর্মকাণ্ডের মহানায়ক। তার সহযোগীদের বিরুদ্ধে ৩৫টি মামলা হয়েছে।

গ্রেফতার হওয়া পি কে হালাদারের সহযোগীরা অর্থ পাচারের বিষয়টি আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। পি কে হালাদারকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারলে আরও অজানা তথ্য বেড়িয়ে আসবে। এসব তথ্য মামলা নিষ্পত্তি করতে সহায়তা করবে।

আরও পড়ুন : পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দুদকের মূল কাজ উল্লেখ করে ড. মোজাম্মেল হক খান বলেন, যখন কোনো অর্থপাচারের অভিযোগ আসে, তখন এসব ঘটনার সাথে জড়িতদের নামের তালিকা করা হয়। সবসময়ে এসব অপরাধীদের নামের তালিকা আপডেট করা হচ্ছে।

যারা দেশের টাকা পাচার করছে তাদের নামের তালিকা করা হচ্ছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে এবং যেসব অপরাধী পালিয়ে দেশের বাইরে গিয়েছে তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক একেএম সোহেল, দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগের পরিচালক মো. আক্তার হোসেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস, দুর্নীতি দমন কমিশনের মাদারীপুরের উপ-পরিচালক আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিনসহ অনেকেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা