ইমরান খান সরকারের সাথে আলোচনায় রাজি!
আন্তর্জাতিক

আলোচনায় রাজি ইমরান খান!

সান নিউজ ডেস্ক : পাকিস্তান সরকার যদি জুনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে, তবে তারা অন্যান্য ইস্যু নিয়ে সরকারের সাথে আলোচনা করতে রাজি আছেন বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান।

আরও পড়ুন : গাফ্‌ফার চৌধুরীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

সরকারের সাথে সমঝোতার পর 'আজাদি মার্চ' স্থগিত করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটাও নাকচ করে দিয়ে তিনি বলেছেন, দেশে রক্তপাত এড়াতে তিনি অবস্থান করার পরিকল্পনা বাতিল করেছেন।

ইমরান খান পেশোয়ারে চিফ মিনিস্টার্স হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, 'আমি রক্তপাত এড়াতে বিক্ষোভ শেষ করেছি। আমরা আমাদের নিজস্ব পুলিশ ও বাহিনীর সাথে সঙ্ঘাতে যেতে চাইনি।

তবে সরকারের উচিত হবে না, এটাকে আমাদের দুর্বলতা হিসেবে দেখা। সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে তবে আমরা অবশ্যই আরেকটি লং মার্চের জন্য প্রস্তুত হবো।

আরও পড়ুন : ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু

২৫ মে স্বোয়াবি-ইসলামাবাদ মোটরওয়েতে আজাদি মার্চি অংশ নেয়ার সময় মারা যাওয়া পিটিআইয়ের এক কর্মীর পরিবারের সাথে সাক্ষাত করে তাদের সান্ত্বনা দেন।

ইমরান খান বলেন, পিটিআই শান্তিপূর্ণ মিছিল করেছ। কিন্তু সরকার তাতে পাশবিক শক্তি ব্যবহার করেছে। দলের কর্মীরা নিরাপত্তা বাহিনীর শক্তিপ্রয়োগে ক্রুদ্ধ হয়েছিল। ফলে সঙ্ঘাতের আশঙ্কা ছিল। এমনকি তারা সাবেক মন্ত্রী ওমর আইয়ুবকেও ছাড়েনি। তাকে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে।

তিনি বলেন, 'আমদানি করা' এবং তথাকথিত অভিজ্ঞ সরকার আন্তর্জাতিক মুদ্রা সংস্থার কাছে নতি স্বীকার করে তাদের শর্ত গ্রহণ করেছে। ডলারের দাম ২০০ মার্ক ছাড়িয়ে গেছে। তেলের দাম বাড়ানোর কারণে দেশের জনগণের ভোগান্তি বেড়েছে।

আরও পড়ুন : মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা

ইমরান বলেন, তার সরকার রাশিয়ার সাথে আলোচনা শুরু করেছিল তেল আমদানির জন্য। এতে জনগণেরও ওপর চাপ কমনো। রাশিয়ার সাথে চুক্তি করে তেলের ভর্তুকি হ্রাস করতে পেরেছে ভারত। অথচ দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক বজায় রেখেছে। সূত্র : দি নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা