বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

বিশ্বের ২২ দেশে মাঙ্কিপক্স রোগী

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ২২ দেশে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (২৭ মে) এ তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মাঙ্কিপক্সের সামাজিক সংক্রমণের ঝুঁকি রয়েছে বলেও এ দিন সতর্ক করে সংস্থাটি।

এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, মাঙ্কিপক্স ভাইরাসের বায়ুবাহিত সংক্রমণের ‘তাত্ত্বিক’ সম্ভাবনা আছে।

এর আগে গত ২৩ মে পর্যন্ত বিশ্বের ১৮টি দেশে ১৬০ জন মাঙ্কিপক্স রোগী শনাক্ত করা হয়। গত চারদিনে সেটি বেড়ে ২২৬ জনে পৌঁছে গেছে।

এদিকে আফ্রিকার পর ইউরোপ এবং যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে ‘মাঙ্কিপক্স’ ভাইরাস। এছাড়া এশিয়ার দেশ ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতেও মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১৩৩০

অপরদিকে মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো আবিষ্কৃত হয়নি। তবে গুটি বসন্তের টিকা এ রোগ থেকে ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কারণ দুটি ভাইরাসের ধরন প্রায় একই রকম।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা