নির্বাচনে ইভিএম বাতিলে বিল পাস
আন্তর্জাতিক

নির্বাচনে ইভিএম বাতিলে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সাধারণ নির্বাচনে ব্যবহার বন্ধ করার পাশাপাশি বিদেশে বসবাসরত পাকিস্তানিদের ভোটদান বাতিলে দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে একটি বিল পাস হয়েছে।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

বৃহস্পতিবার (২৬ মে ) নির্বাচনী (সংশোধনী) বিল-২০২২ শীর্ষক এই বিল পাস হয়েছে।

দেশটির সংসদীয় কল্যাণবিষয়ক মন্ত্রী মুর্তজা জাভেদ আব্বাসি বৃহস্পতিবার জাতীয় পরিষদে বিলটি উপস্থাপন করেন; যা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৭ মে) দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটে এই বিলটি পাঠানো হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে পাচারকৃত টাকা আনা যাবে

আইনটি সম্পর্কে দেশটির আইন ও বিচারমন্ত্রী আজম নাজির তারার বলেন, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময় তিনি পাকিস্তানের পিটিআই নেতৃত্বাধীন বিদায়ী সরকারের বেশ কয়েকবার নির্বাচনী আইন-২০১৭ সংশোধনীর ব্যাপারে কথা বলেন।

পিটিআইয়ের আনা সংশোধনীতে ইভিএম ব্যবহারের অনুমতি এবং দেশের সাধারণ নির্বাচনে প্রবাসী পাকিস্তানিদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : হজের খরচ বাড়লো

পিটিআই নেতৃত্বাধীন সরকার নির্বাচন (দ্বিতীয় সংশোধনী) বিল-২০২১ এর মাধ্যমে এই আইনে পরিবর্তন এনেছিল। গত বছরের ২১ নভেম্বর অন্যান্য ৩২টি আইনের সাথে নির্বাচনী আইনে সংশোধনী আনা হয়।

আজম নাজির তারার বলেন, আজ বিলটি উপস্থাপনের মাধ্যমে সংশোধনীর আগের নির্বাচনী আইন-২০১৭ পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। এই আইনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত হবে।

আরও পড়ুন : দেশে করোনা শনাক্ত ২৮

নতুন বিল অনুযায়ী, আইনের ৯৪ এবং ১০৩ ধারায় সংশোধনী আনা হচ্ছে। এই দুই ধারায় প্রবাসী পাকিস্তানিদের ভোটদান এবং ইভিএম ব্যবহারকে পাইলট প্রকল্প হিসেবে পরিচালনা করছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিলটি এখন সিনেটে তোলা হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশটির সাধারণ নির্বাচনে ইভিএমের ব্যবহার এবং প্রবাসীদের ভোটদানের ক্ষমতা বাতিল হয়ে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা