সেভেরোদনেৎস্কে রুশ হামলা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

সেভেরোদনেৎস্কে রুশ হামলায় নিহত ১৫শ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সেভেরোদনেৎস্কে রুশ হামলায় এখন পর্যন্ত ১৫০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক। বৃহস্পতিবার সেভেরোদনেৎস্কের মেয়র এ দাবি করেছেন। -আলজাজিরা।

মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, এ শহরে ১২ থেকে ১৩ হাজার মানুষ এখনো রয়েছেন। যেখানে রুশ সেনাদের হামলায় ৬০ শতাংশ ভবন ধ্বংস হয়েছে। ওই অঞ্চল থেকে মাত্র ১২ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

দোনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদনেৎস্ক শহরটিই একমাত্র ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। সেভেরোদনেৎস্ক দখলে নিতে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকে সেনা প্রত্যাহার করে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে মনোনিবেশ করার পর গত এপ্রিলের মাঝামাঝি থেকেই সেভেরোদনেৎস্ক দখলের চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫৩ কোটি ছাড়াল

রুশ সেনারা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা