সংগৃহীত ছবি
সারাদেশ

মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে সতর্কতা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদক্ষেপ হিসেবে, সোমবার (১৯ আগস্ট) থেকে বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ছয় সদস্যের মেডিকেল টিম গঠন করেছে পোর্ট হেলথ কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ট্রাকের-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ২

মেডিকেল টিমের প্রধান মোংলা পোর্ট হেলথের উপ-পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের মাধ্যমে এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক রয়েছি।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান জানান, মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’কে চিঠি দেওয়া হয়েছে। মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে বন্দরে জরুরি আইসোলেশনের ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা