সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ২

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিহতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর দিঘীরপাঁড় এলাকার আব্দুল হান্নান (৩৫) ও আলীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে শরীফুল ইসলাম (২৮)। আব্দুল হান্নান পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

আলিপুর গ্রামের মনিরুল ইসলাম বলেন, নিহত আব্দুল হান্নান মোটরসাইকেলে করে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। এ সমঢ পথিমধ্যে সুফির বাঁশতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এর ফরে ঘটনাস্থলে নিহত হয় আব্দুল হান্নান। এরপর স্থানীয় লোকজন শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরে তাদের লাশ স্ব-স্ব বাড়িতে আনা হয়েছে।

আরও পড়ুন: টঙ্গীতে থানার সামনে ট্রাকে আগুন

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নিহত ২ জনের লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা