সারাদেশ

ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু

সান নিউজ ডেস্ক: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ফের চালু হয়েছে। ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে শনিবার (২৮ মে) সকাল ১০টায় ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেল যোগাযোগ আবার শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম।

আরও পড়ুন: বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

এর আগে শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ার পর থেকে ওই রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, শুক্রবার রাতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকাগামী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেকে নারী ও শিশুদের নিয়ে পড়েন নানা সমস্যায়। অনেকে বিকল্প সড়ক পথে কালিয়াকৈরের মৌচাক ও সফিপুর দিয়ে বাসে করে ঢাকার উদ্দেশে চলে যান। অনেকে চন্দ্রা দিয়ে সাভার হয়ে ঢাকার দিকে যান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ৫১ অভিবাসী আটক

এছাড়া ট্রেন চলাচল বন্ধ থাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে ও ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস মির্জাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকার পর অনেক যাত্রী রাতে ও সকালে বিকল্প পথে গন্তব্যে চলে যান। তবে রাত হয়ে যাওয়ায় এসব ট্রেনের অনেক যাত্রী রাস্তায় নানা সমস্যা হতে পারে আশঙ্কায় রাতে ট্রেনেই রাত্রী যাপন করেন। সকালে বাসে করে গন্তব্যে রওনা হন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা