বিনোদন

ব্রেকআপের পর প্রিয়াঙ্কা নিজেকে যেভাবে সামলেছিলেন 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি এখন হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি তার ‘আনফিনিশড’ আত্মজীবনীতে শৈশবের স্মৃতি, যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্যের শিকার হওয়া, মিস ইন্ডিয়া, মিস ওয়াল্র্ড ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন প্রিয়াঙ্কা। তিনি জানান, ২০১৬ সালে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করেন। কিন্তু সেই সময় মাত্রই তার ব্রেকআপ হয়েছিল। এছাড়া ২০১৩ সালে বাবাকে হারিয়েছেন— সবমিলিয়ে বেশ কঠিন সময় পার করেছেন এই অভিনেত্রী।

ব্রেকআপের বিষয়টি নিয়ে তিনি জানান, শুটিং ছাড়া বাহিরে বের হওয়া সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন। তার ওজন ৯ কেজি বেড়ে গিয়েছিল। রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না।

ই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সেই সময় আমি হতাশ হইনি। একাকিত্ব অনুভব করতাম, খারাপ লাগা কাজ করত ও সবার কাছ থেকে দূরে থাকতাম। আমার ভেতরে কি হতো কেউ জানত না কারণ কাউকে এই বিষয়ে কিছু বলিনি।’

বর্তমানে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করে বেশ সুখেই আছেন প্রিয়াঙ্কা। ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে ভারতের যোধপুরের উমেদ প্যালেসে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

প্রিয়াঙ্কার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘উই ক্যান বি হিরোস’ ও ‘দ্য হোয়াইট টাইগার’। বর্তমানে অ্যামাজনের ‘সিটাডেল’ ওয়েব সিরিজের শুটিং করছেন। এছাড়া ‘দ্য ম্যাট্রিক্স ফোর’, ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় দেখা যাবে তাকে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা