বিনোদন

বয়সে ছোট স্বামীকে 'বুড়ো' সম্বোধন প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক: মার্কিন গায়ক নিক জোনাস এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া সেলিব্রেটি। তাদের দাম্পত্য জীবন ও প্রেম-ভালোবাসার নিদর্শন অনেক যুগলের জন্য অনুসরনীয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিক সম্পর্কে প্রিয়াঙ্কার একটি মন্তব্য ভাইরাল হয়েছে।

জানা গেছে, প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছরের ছোট এবং ২৮ বছর বয়সী স্বামী নিককে মাঝে মাঝে তিনি 'ওল্ড ম্যান জোনাস' অর্থাৎ 'বুড়ো লোক' বলে সম্বোধন করেন। অর্থাৎ এমনি এমনি তিনি স্বামীকে এভাবে ডাকেন না এর পিছনে অবশ্য কারণও রয়েছে।

প্রিয়াঙ্কা জানান, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও তিনি (নিক জোনাস) গল্ফ খেলেন, সিগার খান, আরও কত কী। যেন কোন যুগে জন্মেছেন তিনি! তিনি আরও জানান, একবিংশ শতাব্দীর সঙ্গে মানানসই দুটি মাত্র অভ্যাস নিকের রয়েছে। কুরস লাইট খেতে পারেন এবং ফুটবল দেখেন মাঝে মাঝে।

তাইতো বলা হয়, বয়স তো সংখ্যা মাত্র। ওই দিয়ে অভ্যাস, ধ্যান ধারণা বিচার করা যায় না।

সম্প্রতি প্রিয়াঙ্কার দুটি ছবি মুক্তি পেয়েছে। 'উই ক্যান বি হিরোস' এবং 'দ্য হোয়াইট টাইগার।' এ ছাড়াও নিজের বইয়ের প্রচারে অত্যন্ত ব্যস্ত তিনি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

এবার জয়পুরহাটের নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’

দেশের নানা প্রান্তে ছুটে চলার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান &lsquo...

দেশের ইতিহাসের অংশ শিবচরের হাজী শরীয়তুল্লাহ্

বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ফরায়েজি...

সেঞ্চুরিয়নে কি চার পেসার নিয়ে চমক দেবে বাংলাদেশ

এক নজরে সেঞ্চুরিয়ন টেস্ট ও একাদশ ভাবনা

নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষার ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নি...

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের ১৫তম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা