বিনোদন

নিজেকে ধ্বংস করার মতোও চিন্তা আসে: আমির-কন্যা ইরা

বিনোদন ডেস্ক: নিজেকে ধ্বংস করে দেওয়ার মতো ভাবনাচিন্তা ঘোরাফেরা করতো বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের মনে। সেই মুহূর্তে ভাল কিছুই মাথায় আসে না তার। নিজের আত্মবিধ্বংসী এসব চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার জন্য নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিলেন ইরা।

এসময় নিজের মানসিক স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘আগাতসু ফাউন্ডেশন’। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লাইভ ভিডিয়োর মাধ্যমে নিজের পাশাপাশি অন্যদেরও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করেন তিনি। শুধু তাই নয়, নিজের মানসিক অবসাদ নিয়ে খোলামেলা কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একইসঙ্গে সকলের মনের যত্ন নেওয়ার পরামর্শ দিন ইরা।

আগামী ২৪ জুলাই আন্তর্জাতিক সেলফ কেয়ার বা আত্ম-পরিচর্যা দিবস। নিজের মনের যত্ন নেওয়ার উপলক্ষে পালন করা হয় এই দিনটি। ‘আগাতসু ফাউন্ডেশন’ থেকে ‘পিঙ্কি প্রমিস টু মি’ নামে এক সপ্তাহব্যাপী কার্যকলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে উৎসাহীরা নিজেদের মনের যত্ন নেবেন, নিজেদের কাছে নিজেদের জন্য কোনও প্রতিজ্ঞা করবেন। তা ছাড়া নানা ধরনের আলোচনা চলবে সকলের মধ্যে। তবে সবটাই হবে ভার্চুয়ালি।
সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা