বিনোদন

ঈদে সালাহউদ্দীন জাকীর `মনের আড়ালে মন' ​​​​​​​

বিনোদন ডেস্ক: আবারও নির্মাণে ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সালাহউদ্দীন জাকী। গেল বছর তিনি নির্মাণ করেছিলেন ‘অগ্নিফসল’ নামে একটি বিশেষ টেলিমুভি। আসছে ঈদেও এই নির্মাতা বানালেন নতুন টেলিছবি ‘মনের আড়ালে মন’।

কাজটির জন্য প্রায় দেড় বছর পর আবার নির্মাণে ফিরলেন সালাহউদ্দীন জাকী। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, মৌ, রাজু আলীম, নাজিবা বাশার, গাজী নূর প্রমুখ।

টেলিছবির কেন্দ্রীয় চরিত্র আফজাল-মৌয়ের পাশাপাশি নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজু আলীম। তিনি এবারই প্রথমবার নির্মাণের জীবন্ত কিংবদন্তী সালাহউদ্দীন জাকীর নির্দেশনায় কাজ করলেন।

তার কথায়, এ কাজটি করে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। রাজু আলীম বলেন, জাকী স্যার আমাকে বললেন, ‘রাজু আলীম তুমি তোমার নিজের বাস্তবের চরিত্রে অভিনয় করো’।

রাজু আলীম জানান, জাকী স্যারের টেলিছবিতে নিজের চরিত্রে অভিনয় করতে পেরেছি। কবি লেখক নির্মাতাসহ বাস্তব জীবনে আমি যা তাই। আমার সহশিল্পী নাজিবা বাশার। বহুমাত্রিক প্রেমের জাল বুনানো হয়েছে ‘মনের আড়ালে মন’ টেলিছবিতে। যে কোনো অভিনেতার স্বপ্ন থাকে নিজে জাকী স্যারের মতো নির্মাতার সঙ্গে কাজ করা, সেখানে তিনি আমাকে নিজের বাস্তবের চরিত্রে দিয়েছেন। এই প্রাপ্তি আমার কাছে কোনো অ্যাওয়ার্ডের চেয়ে কম নয়।

রাজু আলীম পরিচালিত সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’ মুক্তির অপেক্ষায়। সিনেমাটিতে তিনি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন। যেখানে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা পপি। বছর দেড়েক আগে ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় অভিনয় করেছিলেন রাজু আলীম।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন সালাহউদ্দীন জাকীর পরিচালনায় ‘মনের আড়ালে মনে’ দেখতে পারবেন দর্শকরা।

এদিকে, কবি, সাংবাদিক, নাট্যকার, টিভি অনুষ্ঠান নির্মাতা, প্রযোজক, চিত্রনায়ক ও চলচ্চিত্র পরিচালক রাজু আলী এবারের ঈদে সৈয়দ সালাহউদ্দীন জাকীর টেলিছবি ‘মনের আড়ালে মন’ ছাড়াও রেজানুর রহমানের বিশেষ নাটক ‘লকডাউনে ভালোবাসা’তে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন নায়িকা সুমনা সোমা। আছেন শাহেদ আলী সুজন, মোহাম্মদ বারী প্রমুখ।

তবে এবারের ঈদে একটি বিশেষ চমক রয়েছে বলে জানান রাজু আলীম। ঈদের দিন রাত ৮টায় চ্যানেল আইয়ের ডিজিটাল প্লাটফর্মে প্রচার হবে প্রয়াত হুমায়ূন আহমেদ স্মরণে তার গল্প অবলম্বনে রাজু আলীমের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ টিভিচলচ্চিত্র ‘রূপার জন্য ভালোবাসা’। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, লাক্স তারকা টয়া, ইশানা, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা