বিনোদন

নানা রূপে মিথিলা

বিনোদন প্রতিবেদক : বছরজুড়ে নানা কাজ করলেও ঈদকে ঘিরে অভিনয় শিল্পীদের আলাদা পরিকল্পনা থাকে। এবার আসন্ন কোরবানি ঈদে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও বিশেষ কিছু কাজ নিয়ে হাজির হচ্ছেন। মোট ১০টি কাজে এবার তাকে দেখা যাবে।

১০টির মধ্যে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর একটি আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘টিয়া পাখি’। আরেকটা রবিউল আলম রবির ‘ঊনলৌকিক’। দেখা যাবে ওটিটি প্ল্যাটফরম চরকিতে। এতে সহশিল্পী হিসেবে আছেন ইরেশ যাকের।

শুধু স্বল্পদৈর্ঘ্য না, একটি টিভি ফিচার চলচ্চিত্রেও দেখা যাবে তাকে। নাম ‘সাহসিকা’। পরিচালনায় তানিম রহমান অংশুর। দেখা যাবে দীপ্ত টিভিতে।

বাকি সাতটিই নাটক। অলক হাসানের নির্দেশনায় ‘সুখী আত্মা’। দেখা যাবে ঈদের সপ্তম দিন রাত ৮টায় মাছারাঙা টিভিতে। এতে তার সহ অভিনেতা পার্থ বড়ুয়া। আরিফ এ আহনাফের নির্দেশনায় ‘মিড নাইট সান’ এ তিনি অভিনয় করেছেন ইরেশ যাকেরের সঙ্গে। দেখা যাবে এনটিভিতে।

গৌতম কৈরীর নির্দেশনায় ‘কে আমি’ প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ৮টায় দীপ্ত টিভিতে। এছাড়া ইরফান সাজ্জাদের সঙ্গে তিনটি খণ্ড নাটকে অভিনয় করেছেন মিথিলা। এর মধ্যে রাকেশ বসুর একটি নাটকের নাম ‘ঘূর্ণি’ আর অন্যটির নাম ‘সিজনাল চোর’। ‘ঘূর্ণি’ দেখা যাবে জিটিভিতে। আর হাসান রেজাউলের পরিচালনায় মিথিলার ‘বিয়িং ওমেন’ দেখা যাবে আরটিভিতে।

ঈদের কাজ নিয়ে কলকাতা থেকে এ অভিনেত্রী বলেন, এবার দর্শক আমার ১০টা কাজ দেখতে পাবেন। কাজগুলোতে নানা রূপে দেখা যাবে আমাকে। কোনো চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। কখনো আমি আইনজীবী, কখনো চোর, কখনো রিয়েলিটি শোয়ের উপস্থাপক, কখনো পরিচালক, কখনো এনজিওকর্মী আবার কখনো সেলস গার্ল। আর প্রতিটা চরিত্রই নারীকেন্দ্রিক। এবার গল্প নির্বাচনের ক্ষেত্রে নারী প্রধান চরিত্রগুলোকেই প্রাধান্য দিয়েছি। আশা করি দর্শকের ভালো লাগবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা