বিনোদন

ইতালিতে বাংলাদেশি চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জলকন্যা খ্যাত ইতালির ভেনিসে বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই উৎসবে বাংলাদেশ ও ইতালির মোট ১২টি সিনোম প্রদর্শন করা হবে। আগামী ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত ভেনিসের এম৯ মিউজিয়াম মেস্ত্রে এ চলচিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে স্থানীয় গণমাধ্যমে খবরটি বেশ আলোচনা সৃষ্টি করেছে। এ উৎসবকে ঘিরে উৎসাহের সৃষ্টি হয়েছে উভয় দেশের নাগরিকদের মধ্যে।

এ ব্যাপারে বাংলা-ইতালিয়ান চলচ্চিত্র প্রদর্শনীর সার্বিক তত্বাবধায়নকারী তরুন নির্মাতা ও একতারা ইন্টারন্যাশনাল প্রোডাকশনের কর্ণধার কাজী টিপু বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বাংলাদেশকে বিশ্বের মাঝে তুলে ধরতে এরকম একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেছি।

তিনি বলেন, এ ধরনের উৎসবে সাধারণত সহযোগিতা পাওয়া যায়না। দীর্ঘদিন ইতালির বলনিয়া বিশ্ববিদ্যালয় থেকে সিনেমার ওপর পড়াশোনা শেষ করে সুযোগ থাকা সত্বেও সহযোগিতার অভাবে ভাল কিছু করা সম্ভব হয়নি।

তাই বাংলাদেশ সরকারকে কাছে এই ধরনের কাজে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে অনুরোধ করেন তিনি। কাজী টিপু মনে করেন, এ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের পরিচিত ইতালিতে আরও একধাপ এগিয়ে যাবে।

বাংলা সিনেমা উৎসব অনুষ্ঠিত হবে একতারা ইন্টারন্যাশনাল ও ম্যাড স্যুটকেসের যৌথ উদ্যোগে এবং ভেনিস বাংলা স্কুলের সহোযোগিতায় আয়োজন করা হয়েছে।

বাংলা ইতালিয়ান চলচিত্র প্রদর্শনীর সার্বিক তত্বাবধানে এবং অলংকরণে চলচ্চিত্র নির্মাতা কাজী টিপু। এতে প্রদর্শন হবে রিতিরো ডি কমুনিতা। এটি এম৯ মিউজিয়াম মেস্ত্রের আয়োজনে ইতালি প্রবাসীদের যাপিত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।

২৪ জুলাই প্রদর্শিত হবে মোহাম্মদ শিহাব উদ্দীনের 'আগামীকাল', কাজী টিপুর ১৮ প্লাস, সাহিল রনির দ্য সোল, গিয়াস উদ্দিন সেলিম এর স্বপ্নজাল,ফরহাদ শাহীর ভাল থেকো ফুল, চিঠি ও লটারি,মেজানুর রহমান লাবুরমালা ভাবী, জিয়াউল হক রাজুর বাটিকবাবু, হেমন্ত সাদিকের একটি চিঠি, সেক্সি শপিং, অ্যাডাম সেলো এবং অ্যান্টোনিও বেনিডেট্টোর বাংলা। এতে বাংলাদেশি অভিনেতা ফাইম ভূঁইয়া অভিনয় করেছেন।

ওইদিন পরিচালক অ্যাডাম সেলো এবং অ্যান্টোনিও বেনেডেত্তোর সিনেমা হলে উপস্থিত থাকবেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা