বিনোদন

সায়নী পেয়েছিলেন প্রাণনাশের হুমকি

বিনোদন ডেস্ক: বিজেপির বিরুদ্ধে যত বেশি কথা বলছেন অভিনেত্রী সায়নী ঘোষ ততই তার সঙ্গে জোরালো হচ্ছে তার তৃণমূলে যোগ দেওয়ার গুঞ্জন।

অবশ্য গুঞ্জনের বিভিন্ন কারণও রয়েছে সায়নীর। তিনি এখন বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। বিভিন্ন ধরণের কথা বলছেন দলটির বিরুদ্ধে। এরপর থেকে সায়নীকে পেতে হচ্ছে ধর্ষণ এবং প্রাণে মেরে ফেলার হুমকি।

একবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সায়নীর জন্য পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এই সাহায্যের পরিবর্তে অভিনেত্রীর থেকে কোনও রকম রাজনৈতিক সমর্থনের দাবি রাখেননি মমতা।

সায়নী ভারতীয় গণমাধ্যমকে বলেন,'দিদি (মমতা) কথা দিয়েছিলেন আমাকে নিরাপত্তা দেবেন, কথা রেখেছেন তিনি। রাত ২টার সময় ফেরে কাজ করে, মারতে ২ মিনিটও সময় লাগবে না, এমন ধরনের হুমকিও পেয়েছি আমি।'

তিনি আরও বলেন, আমার নিরাপত্তার দায়িত্ব কি আমার ৬৫ বছর মা-বাবা নেবেন? আমার মত দেবলীনাদিও প্রচুর হুমকি পেয়েছে। ওকেও তাই নিরাপত্তা দেওয়া হয়েছে। সেটা নিয়ে এত বড় ইস্যু করার কিছু আছে বলে আমার মনে হয় না।'

রাজনৈতিক মতাদর্শের বিষয়ে সায়নী জানিয়েছেন, এই মুহূর্তে তিনি কোনও রাজনৈতিক দলে যোগদান করেননি। তবে ভবিষ্যতে রাজনীতিকে বেছে নিলেও তাকে নিয়ে মানুষের অসুবিধা হওয়ার কথা নয় বলেই মনে করেন তিনি। সায়নীর কথায়, 'আমার নামে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই, কোনও দুর্নীতিও করিনি। তা হলে আমি কখনও রাজনীতিতে যোগ দিলে কারওর তো অসুবিধা হওয়ার কথা নয়।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা