বিনোদন

কাজ করতে চাই সমানতালে

বিনোদন ডেস্ক : একাধিক ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। পাশাপাশি একক নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি আয়েশা মেমরিয়াল হাসপাতালের একটি বিজ্ঞাপনের কাজ করছেন।
কাজের প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ধারাবাহিক নাটকের কাজের পাশপাশি সম্প্রতি বেশ কিছু একক নাটকের কাজ করেছি। সঙ্গে আছে বিজ্ঞাপনের কাজও। ক’দিন আগে আয়েশা মেমরিয়াল হাসপাতালের একটি বিজ্ঞাপন করলাম। এতে আমার সহশিল্পী ইমন। কাজের বেলায় আমি সব সময়ই একটু বেশি খুঁতখুঁতে। গতবাঁধা কাজ করতে চাই না। গল্প, চরিত্র মনের মতো হলেই কাজ করা হয়।

ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও নাম লিখিয়েছেন ঊর্মিলা। ২০১৯ সালের শেষের দিকে তিনি ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের একটি ছবিতে কাজ শুরু করেন। কিন্তু গত বছর করোনার কারণে ছবির কাজটি শেষ করতে পারেননি তিনি।

ছবি প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ছবির শুটিং প্রায় শেষ। ডাবিং বাকি আছে। খুব শিগগির সেটির কাজ শুরু হবে। সব ঠিক থাকলে, চলতি বছরেই দর্শক আমাকে বড়পর্দায় দেখতে পাবেন।

অভিনয়ের বাইরে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা উপ-কমিটিতে জায়গা করে নিয়েছেন ঊর্মিলা। অভিনেত্রী ও রাজনৈতিক দুই পরিচয়েই এগিয়ে যেতে চান।

এ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়ের ভূবনে না থাকলে রাজনীতিতে আরো সক্রিয় হতে পারতাম। ওটাই আমার পরিচয় হতো। কিন্তু এখন দুটোই আমার পরিচয়। দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যেতে চাই।

সনা নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা