বিনোদন

ভেঙে যাচ্ছে নুসরাতের সংসার

বিনোদন ডেস্ক : ভালোবেসে নিখিল জৈনর সঙ্গে ঘর বাঁধেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান। বিয়েকে কেন্দ্র করে বহুবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। যদিও সবকিছুতে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আনন্দময় দাম্পত্য জীবন পার করছিলেন এই দম্পতি। হঠাৎ গুঞ্জন উঠেছে, ভেঙে যাচ্ছে নুসরাতের সংসার।

এই গুঞ্জনের সূত্রপাত- সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নুসরাত জাহান ও টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর কিছু ছবিকে কেন্দ্র করে। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। তবে নুসরাত ও যশের পোস্ট করা কোনো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। কিন্তু দুজনের লোকেশন ছিল এক। আর তারপরই খবর চাউর হয়, যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। আর এজন্য ভেঙে যাচ্ছে নিখিল-নুসরাতের সংসার!

এদিকে অবসর যাপন শেষে কলকাতায় ফিরেছেন নুসরাত। কথা বলেছেন ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে। এসময় তাকে প্রশ্ন করা আপনাদের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন উড়ছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী? জবাবে নুসরাত বলেন- চিরকালই মানুষ আমার জীবন নিয়ে জল্পনা করেছে। আমার ব্যক্তিগত জীবন পাবলিক কনজাম্পশনের জন‌্য নয়। বিকজ আই চোজ ইট। মানুষ যা লিখছে সেটা তাদের চয়েস। আগে জবাব দিয়েছি কিন্তু আর নয়।

নিখিলের সঙ্গে আপনার দূরত্বের খবর কতটা সঠিক? জবাবে নুসরাত বলেন- আমি কোনো ব‌্যক্তিগত বিষয়ে মন্তব্য করব না। কাজ নিয়ে কথা বলব, বাড়ির বিষয়ে নয়।

নিখিলের সঙ্গে তোলা ছবি সর্বশেষ গত বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন নুসরাত। এটাকে দূরত্বে বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন নেটিজেনরা। এই ‘বাহ্যিক দূরত্ব’ সংসার ভাঙনের পালে হাওয়া দিয়েছে। এ বিষয়ে নুসরাত জাহান বলেন—‘ওটা আমার সোশ‌্যাল মিডিয়া পেজ, আমি তা ভুলেই গিয়েছিলাম। মানুষ তো আমাকে অনুসরণ করতে চায়, যা করি সেটাই দিই। আমি তখনো মিথ্যা বলিনি, এখনো বলছি না। আমি যা করি, অনুরাগীরা সেই আপডেট-ই পায়। ছবি দিইনি, তাই ওরা দেখতে পায়নি। আসলে জীবনটা আমার, প্রেসকে সেজন‌্য উত্তর দেব না। পাবলিক ফিগার হিসেবে কাজের বিষয়ে একশো একবার উত্তর দিতে পারি। কিন্তু আমার ব‌্যক্তিগত জীবনে কী হচ্ছে, তার উত্তর দেব না।’

বর্তমানে নিখিল-নুসরাত আলাদা বাড়িতে থাকছেন। বিষয়টির সত্যতা জানিয়েছেন নুসরাতও। এ অভিনেত্রী বলেন- একান্তই ব্যক্তিগত কারণে আমি আমার বাড়িতে থাকছি। এখানে অন‌্য কোনো ব‌্যক্তি জড়িয়ে নেই। এর বেশি কিছু বলতে চাই না। ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরাত। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুজন দুই ধর্মের অনুসারী হওয়ায় দুই প্রথা মেনেই হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু্রা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা