বিনোদন

ইমনের বিয়ে ২ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী বিয়ের পিঁড়িতে বসছেন আগামী ২ ফেব্রুয়ারি। এরআগে গত অক্টোবরেই এনগেজমেন্ট সেরেছেন ইমন। এবার শুধু ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা করার পালা। তার বরের নাম নীলাঞ্জন ঘোষ।

জানা গেছে, বর-কনে দুজনেই বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত। দুজনের পোশাকের দিকটা দেখছেন ডিজাইনার অভিষেক রায়। একই দিনে হবে বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠানিকতা। সিঁদুরদান ও মালাবদলের পর চলবে অতিথি আপ্যায়ন।

অভিষেক জানালেন, একই দিনে দুটি অনুষ্ঠান হওয়ায় ফিউশনের পরিবর্তে প্রচলিত সাজ বেছে নিয়েছেন তিনি। তাই সন্ধ্যাবেলায় টুকটুকে লাল বেনারসিতে বরের গলায় মালা দেবেন ইমন। নতুন কনের সঙ্গে রঙ মিলিয়ে লাল-সাদা ধুতি-পাঞ্জাবিতে হাজির হবেন নীলাঞ্জন। তথ্যসূত্র: আনন্দবাজার

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা