বিনোদন

শীতে সানি লিওনের উষ্ণতা ছড়ানো ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সানি লিওন। যিনি খুব অল্প সময়ে দখল করে নিয়েছেন বলি পাড়ার খুব বড় একটি অংশ। এছাড়াও তিনি তার সৌন্দর্যের গুণে রাতের ঘুম কেড়েছেন লাখো পুরুষের। গুণী এই অভিনেত্রী দীর্ঘদিন দেশ ছেড়ে লস অ্যাঞ্জেলসে ছিলেন। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুরনো জায়গা অর্থাৎ তার নিজ শহর মুম্বাইয়ে ফিরলেন তিনি।

সম্প্রতি তাকে একটি দোকানের সামনে কলসি নিয়ে নাচতে দেখা গেছে। নিজের ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ারও করেন সানি। এরপরই হুহু করে ভাইরাল হয়ে যায়। ছোট্ট এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, আচমকাই নাচতে শুরু করছেন তিনি।

মুম্বাইয়ের এক বিখ্যাত স্টুডিওতে একটি তাৎক্ষণিক খাবারের স্টলের সামনেই সানিকে নাচতে দেখা যাচ্ছে। তিনি একটি জলপাই রঙের জাম্পস্যুট পরে আছেন এবং শুটিং স্পটে থাকলেও সানির মুখে প্রসাধন খুবই সামান্য। দেখা যাচ্ছে যে হাতে একটি স্টিলের থালা এবং কাঁধে কলসি নিয়ে লাস্যময়ী ভঙ্গীতে নাচেন তিনি। এই ভিডিওর নিচে সানি লিখেছেন ‘মস্তি অন সেটস’। অর্থাৎ শুটিংয়ের ফাঁকে ফাঁকে অভিনেত্রী যে ভালোই হাসি-ঠাট্টায় মেতেছেন সেটা বোঝা যাচ্ছে।

জানা যায়, অনামিকা নামের এক ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী সানি লিওনকে। শুটিং স্পট থেকেই অনেক মজাদার কাহিনির ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেন। বেশ অনেক দিন পর আবার কাজে ফিরতে পেরে সানিকে বেশ খুশি দেখাচ্ছিল ভিডিওতে। পরিচালক বিক্রম ভাটের নির্দেশনায় এই ওয়েব সিরিজের কাজ শুরু হয়েছে গত মাস থেকে।

সানি লিওনের ভিডিও

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা