বিনোদন

৩৯ কোটি দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী

বিনোদন ডেস্ক : বলিউডের তরুণ প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর। শ্রীদেবীর মেয়ে। বয়স মাত্র তেইশ বছর। ২০১৮ সালে ‘ধাড়াক’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। এরপর একে একে অভিনয় করেন ‘ঘোস্ট স্টোরিস’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবিতে।

চমকপ্রদ তথ্য হচ্ছে, মাত্র ২৩ বছর বয়সেই জাহ্নবী কিনে ফেলেছেন বিলাসবহুল এক ফ্ল্যাট, যার দাম ৩৯ কোটি রুপি। আপাতত নতুন এই বাড়ি সাজাতে ব্যস্ত জাহ্নবী।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ জানায়, জুহুতে ৩ হাজার ৪৫৬ স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাট কেনার জন্য জাহ্নবী গত বছরের ৭ ডিসেম্বর চুক্তি করেন। নতুন বাড়ির রেজিস্ট্রেশন বাবদ ব্যয় করেন ৭৮ লাখ রুপি।

শ্রীদেবী-কন্যা এই বয়সে বাড়ি কিনে যেন সবাইকে চমকে দিলেন। বলিউডে এ নিয়ে চলছে আলোচনা।

মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে থাকেন জাহ্নবী। মায়ের মৃত্যুর পরপরই বলিউডে পা রাখেন জাহ্নবী। খুব শিগগিরই জয়া আখতারের 'গোস্ট স্টোরিজ'-এ দেখা যাবে তাকে। এরপর 'দোস্তানা টু' এবং 'রুহি আফজানা' ছবি নিয়ে পর্দায় হাজির হবেন শ্রীদেবী-কন্যা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা