বিনোদন

‘কমান্ডো’ নিয়ে সমালোচনার জবাব দিলেন নায়িকা

বিনোদন ডেস্ক : শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ সিনেমার টিজার নিয়ে এখনও সমালোচনা চলছে বিভিন্ন মাধ্যমে। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে সিনেমাটির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে সিনেমার টিজার। যদিও আত্মপক্ষ সমর্থন করেছেন ‘কমান্ডো’ সিনেমার প্রযোজক ও পরিচালক।

প্রযোজক সেলিম খান, পরিচালক শামীম আহমেদ রনীর পর এবার মুখ খুলেছেন এ সিনেমার নায়িকা জাহারা মিতু। টিজার সরিয়ে ফেলা এবং ইসলাম ধর্মে আঘাতের অভিযোগ প্রসঙ্গে মিতুর দাবি, ইসলাম অবমাননার কোনো বিষয় থাকলে সিনেমাটিতে অভিনয় করতেন না তিনি।

তার ভাষায়, ‘আমার প্রথম পরিচয় আমি মুসলিম। এরপর আমি মানুষ। তারপর বাংলাদেশি। আমি ছবির স্ক্রিপ্ট পড়ে চুক্তিবদ্ধ হই। যদি স্ক্রিপ্টে ইসলাম অবমাননার কোনো বিষয় থাকত, তাহলে আমি সিনেমাটিতে অভিনয় করতাম না। আমার নিজস্ব একটি মূল্যবোধ আছে। পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। এমন কিছু আমি কখনোই করব না, যা মানুষের অনুভূতিতে আঘাত হানে।’

আরও পড়ুন: ‘কমান্ডো’ সিনেমার বিরুদ্ধে মুখ খুললেন মামুনুল হক

সমালোচকদের আশ্বস্ত করে মিতু বলেন, ‘অনেকে টিজার দেখে সমালোচনা করছেন। আসলে তারা ছবির গল্প জানেন না। তাদের জায়গায় আমি হলেও হয়তো এমন সমালোচনা করতাম। আমি আশ্বস্ত করতে চাই, ছবিতে এমন কোনো দৃশ্য রাখা হয়নি, যা ইসলাম ধর্মকে আঘাত করে। আমার বিশ্বাস, ছবিটি মুক্তি পেলে মানুষের ধারণা ভুল প্রমাণিত হবে। এখানে ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখানো হয়েছে।’

সিরিজ বোমা হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘কমান্ডো’ সিনেমার গল্প তৈরি হয়েছে বলে জানা গেছে। শুরুতে এ সিনেমার নাম ছিল ‘মিশন সিক্সটিন’। পরে নাম পরিবর্তন করে ‘কমান্ডো’ রাখা হয়েছে। সিনেমায় ওপার বাংলার দেবের সঙ্গে দেখা যাবে জাহারা মিতুকে।

এরই মধ্যে সিনেমার বেশ কিছু অংশের চিত্রায়ণ কলকাতায় শেষ হয়েছে। বাকি রয়েছে ঢাকা এবং চাঁদপুর অংশের কাজ। চলতি মাসের শেষ দিকে দেবের ঢাকায় আসার কথা রয়েছে। ভিসা পেলেই ঢাকায় আসবেন তিনি। তারপর অংশ নিবেন বাকি অংশের চিত্রায়ণে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা