বিনোদন

বিতর্কের মুখে সরানো হলো ‘কমান্ডো’র টিজার

বিনোদন ডেস্ক : সমালোচনায় কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো কলকাতার দেব অভিনীত বাংলাদেশি সিনেমা ‘কমান্ডো’র টিজার। ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছিল টিজারটি। প্রকাশের পরই টিজারে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে বিতর্কের মুখে টিজারটি সরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনী ও প্রযোজক সেলিম খান।

বিতর্ক প্রসঙ্গে প্রযোজক সেলিম খান বলেন, টিজারের একটি দৃশ্য দেখে বলে দেওয়া যায় না সিনেমার পুরো গল্প কী হবে! আমি নিজেও একজন মুসলিম। চাঁদপুরের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি। সেখানের ৯৫ শতাংশ লোক মুসলিম। তারা জানেন আমাকে। আমি নিজের টাকায় সেখানে একটি মসজিদও করছি। তাই ইসলামকে অবমাননা করার মতো স্পর্ধা বা সাহস আমার নেই।

টিজার সরানো প্রসঙ্গে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনী। তিনি লিখেন, সারাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা টিজারের কিছু অংশে কষ্ট পেয়েছেন। আমি বা আমার প্রযোজক তাদের বলতে চাই, আমাদের কোনও উদ্দেশ্য ছিল না পবিত্র কালেমা কিংবা ইসলামের অবমাননা। পুরো ছবিটা দেখলে সবাই বুঝতে পারত আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি।

রনীর দাবি, আমি বা আমার প্রযোজক মুসলিম। ইসলামের অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বে আঘাত করায় আমি, আমার টিম দুঃখ ও ক্ষমা প্রকাশ করছি এবং তাদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ‘কমান্ডো’র টিজার রিমুভ করে দিচ্ছি।

শিগগিরই নতুনভাবে সম্পাদনা করে নতুন টিজার প্রকাশ করা হবে বলে জানান শাপলা মিডিয়ার কর্ণধার ও সিনেমার প্রযোজক সেলিম খান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা