বিনোদন

ছবি প্রকাশ করেই পুলিশের নোটিশ পেলো প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার পরবর্তী সিনেমা ‘টেক্সট ফর ইউ’-এর শুটিংয়ের কাজে লন্ডনে গিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে করোনার নয়া স্ট্রেনের কারণে হঠাৎ সেখানে দ্বিতীয় দফায় কড়া লকডাউন চলছে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া লকডাউনের নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ তুলেছে স্থানীয় পুলিশ। এজন্য তাকে নোটিশ পাঠানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, লন্ডনে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন তার বর নিক জোনাস ও মা মধু চোপড়া। গত ৬ জানুয়ারি মা মধু চোপড়া ও পোষ্যকে নিয়ে স্থানীয় একটি হেয়ার সেলুনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারই ছবি প্রকাশ্যে আসার পর নজরে পড়ে পুলিশের। এরপর প্রিয়াঙ্কা চোপড়া ও ওই সেলুন কর্তৃপক্ষকে সতর্ক করে নোটিশ পাঠিয়েছে পুলিশ। তবে প্রথমবার নিয়ম ভাঙার কারণে প্রিয়াঙ্কাকে কোনোরকম জরিমানা করা হয়নি।

এ বিষয়ে প্রিয়াঙ্কা কথা না বললেও তার সিনেমার শুটিং টিমের একজন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্টো.কমে জানান, প্রিয়াঙ্কা লন্ডনে রয়েছেন পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য। হলিউডের একজন তারকা হিসেবে প্রযোজনা সংস্থার জন্যই প্রিয়াঙ্কা ওই সেলুনে গিয়েছিলেন, কোনো ব্যক্তিগত প্রয়োজনে নয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা