বিনোদন

নিখিলের সঙ্গে বিয়ে অবৈধ

বিনোদন ডেস্ক: কলকতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান বলেছেন, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে ‘অবৈধ ও বেআইনি’। সদ্য মা হয়েছেন কলকতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান।

এর মধ্যে শুক্রবার (৩ সেপ্টেম্বরে) ‘সাবেক স্বামী’ নিখিল জৈনের ‘বিবাহ বিচ্ছেদ’ মামলায় আদালতে হাজিরার দিন ছিল নুসরাতের। তবে আদালতে হাজির হননি নুসরাত। আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট এ মামলার শুনানির দিন ধার্য ছিল।

তবে শেষমুহূর্তে নুসরাত তার আইনজীবী পরিবর্তন করেন। ফলে পিছিয়ে যায় মামলার শুনানির ধার্য দিন। পরবর্তী তারিখ হিসেবে ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন বিচারক। এদিকে, নুসরাত-নিখিল আদালতে হাজির না হলেও শুক্রবার আদালতে শুনানি হয়েছে। নিখিলের পক্ষে আইনজীবী ছিলেন সত্যব্রত চক্রবর্তী। আর নুসরাতের পক্ষে এদিন আদালতে লড়েন চিন্ময় গুহ ঠাকুরতা। তিনি আদালতে নুসরাতের লিখিত বক্তব্য জমা দেন।

সেখানে নুসরাত জানিয়েছেন, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে ‘অবৈধ ও বেআইনি’।আদালত নুসরাত-নিখিলের আলোচিত এ দেওয়ানি মামলাটির পরবর্তী শুনানি অক্টোবরের প্রথম সপ্তাহে করার জন্য দিন ধার্য করেছেন। ২০২০ সালের নভেম্বর থেকে একসঙ্গে বসবাস করছিলেন নিখিল-নুসরাত। চলতি বছরের জুনে এ নুসরাতের ‘বেবি বাম্প’-এর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে নিখিল দাবি করেন, নুসরাতের এ সন্তানের বাবা তিনি নন। এ দিকে, সন্তান জন্মের পরও বাবার নাম জানাননি নুসরাত জাহান।

সান নিউজ/এনকে/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা