বিনোদন

'পরীকে অজ্ঞান করে পর্ন ভিডিও ধারণ'

বিনোদন ডেস্ক: বলিউড অঞ্চলে ড্রিঙ্কসে মাদক মিশিয়ে অজ্ঞান করে পর্ন ভিডিও শ্যুটের অভিযোগ আনলেন প্রাক্তন মিস ইন্ডিয়া-ইউনিভার্স পরী পাসওয়ান।

ভারতের ধানবাদের বাসিন্দা পরী পাসওয়ানের মডেলিং করার শখ ছিল ছোট থেকেই। ২০১৯ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স হয়েছিলেন তিনি। এরপরই নীরজ পাসওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংসার পাতেন। যদিও বিয়ের মাস খানেকের মধ্যেই সংসারে অশান্তি শুরু হয়। শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে স্বামী নীরজকে গ্রেফতার করে পুলিশ।

নীরজের গ্রেফতারির পরই তাঁর পরিবারের সদস্যরা পরীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করেন। একই সঙ্গে রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় সংশ্লিষ্টতা রয়েছে পরীর, সেই অভিযোগও তুলেছেন শ্বশুরবাড়ির লোকেরা।

এবার শ্বশুরবাড়ির অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছেন পরী। তিনি জানান, "মুম্বইয়ে কাজ করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি। এক প্রযোজনা সংস্থার অফিসে ডাকা হয়েছিল তাঁকে। সেখানে ড্রিঙ্কসের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয়েছিল তাঁকে। অজ্ঞান অবস্থাতে পর্ন ভিডিও শ্যুট করা হয় তাঁর। এরপরই তা অন্তর্জালে ছড়িয়ে দেওয়া হয়। এবিষয় মুম্বইয়ের এক থানায় অভিযোগ দায়ের করেছিলেন পরী পাসওয়ান। যদিও তাতে কোনও ফলই হয়নি বলে জানিয়েছেন তিনি।"


সান নিউজ/ জেআই/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা