বিনোদন

বিয়ে করেছেন অপূর্বর সাবেক স্ত্রী

বিনোদন ডেস্ক: দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিচ্ছেদ হয়ে গত বছর। ডিভোর্সের দুই বছর পূর্ণ হওয়ার আগেই তারা দু’জনই নতুন জীবনসঙ্গী বেছে নিয়েছেন।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করতে যাচ্ছেন অপূর্ব। পারিবারিকভাবে এই বিয়ে হচ্ছে বলে অভিনেতা নিজেই তা জানিয়েছেন।

এদিকে অপূর্বের বিয়ের খবরের মাঝেই তার সাবেক স্ত্রী অদিতি জানিয়েছেন, চলতি বছর জানুয়ারিতে পারিবারিকভাবে তিনিও বিয়ে করেছেন।

এ প্রসঙ্গে অদিতি বলেন, ‘অপূর্বর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর বিয়ে করেছি আমি। সেটা পারিবারিকভাবেই। অপূর্বর সঙ্গে ৬ মাস আলাদা থাকার পর ডিভোর্সের কাগজে আমি স্বাক্ষর করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের খবর প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে। ’

অপূর্বর বিয়ের সংবাদ প্রকাশ্যে আসার পরই কেনো নিজের বিয়ে খবর জানালেন? এর উত্তরে অদিতি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি পরকীয়া করে বিয়ে করেছি। সেটা পরিষ্কার করতেই সংবাদটি জানালাম। ’

এদিকে বুধবার (০১ সেপ্টেম্বর) অপূর্বর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অদিতি ফেসবুকে লেখেন, ‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! শুভ কামনা। ’ অপূর্ব ও অদিতির ডিভোর্স হয়েছে দেড় বছর আগে। তাই ‘চার বছরের প্রেম’ মন্তব্যের মাধ্যমে অপূর্বর বিরুদ্ধে অদিতির পরোক্ষভাবে ‘পরকীয়া’ করার অভিযোগের যোগ খুঁজছেন অনেকে। তবে বেশ কয়েক ঘণ্টা পর অভিনেতার প্রাক্তন স্ত্রী পোস্টটি মুছে ফেলেন।

জানা গেছে, অদিতির বর্তমান স্বামীর নাম মাহবুব পারভেজ। তিনি কর্পোরেট অঙ্গনে চাকরি করেন। অদিতি আরও জানান, বিচ্ছেদের প্রায় এক বছর পর পারভেজের সঙ্গে তার পরিচয় হয়। তার পরিবারও পারভেজকে ভীষণ পছন্দ করেন। সেই সুবাদেই তারা বিয়ে করেছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা