বিনোদন

আলোচনায় ডোন্ট লাভ মি বিচ

নিজস্ব প্রতিবেদক: তিন দফায় ৭ দিনের রিমান্ড এবং ১৯ দিন কারাভোগের পর আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩২ মিনিটে মুক্ত হয়েছেন পরিমনি। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর কারা ফটকের সামনে এসে ভক্ত এবং গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য হাত নাড়েন পরি।

সাদা রংয়ের নিশান এক্সট্রিল গাড়িতে চড়ে জেল গেটে এসে সান রুপ খুলে দাঁড়িয়ে পড়েন পরি। তার পরনে ছিল সাদা রংয়ের টি শার্ট এবং চোখে সান গ্লাস এবং মাথায় ছিল সাদা ওড়না মোড়ানো। এসময় হাসিমুখে সকলের উদ্দেশ্য বার বার হাত নাড়েন। তবে গণম্যাধ্যমের সাথে কোন কথা বলেননি পরি।

পরীমনিকে দেখতে সকাল থেকে ভিড় জমান উৎসুক মানুষ। কারাগার থেকে বের হয়ে তাদের উদ্দেশে হাত নাড়ান এই চিত্রনায়িকা। হাত নাড়ানোর মুহূর্তের একটি স্থিরচিত্রে দেখা যায়, মেহেদী পরা পরীর হাতে লিখা-ডোন্ট লাভ মি বিচ। আর এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন আদেশ দেন। তিন কারণ বিবেচনায় পরীমনিকে জামিন দেওয়া হয়েছে। যেহেতু পরীমনি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা