বিনোদন

তারা ঠিকই টের পেয়েছে: পরীমনি

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনি ২৭ দিন পর বুধবার (১ সেপ্টেম্বর) জামিনে কারামুক্ত হয়েছেন। বর্তমানে নায়িকা রয়েছেন রাজধনীর বনানীর ভাড়া বাসায়। এই বাসা থেকেই তিনি আটক হন। তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। নায়িকা বলেন, আমার শরীরটা ভালো নেই। আমি এখন একটা ট্রমার মধ্যে রয়েছি। সবার দোয়া ও সহযোগিতা চাচ্ছি।

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে বের হওয়ার সময় পরীমনির হাতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। এটি একটি ইংরেজি গানের লাইন।

হাতের এই লেখার বিষয়ে পরীমনি বলেন, আমার চারপাশের দুইমুখো যে সাপগুলো রয়েছে এ বার্তা তাদের জন্য। যারা মুখে মুখে ভালোবাসা দেখায়, কিন্তু হৃদয়ে বিষ। আমার বিশ্বাস, যাদের জন্য এটা বলেছি, তারা ঠিকই টের পেয়েছেন। শত্রু-মিত্র চিনতে পেরেছি। সামনের দিনগুলোতে সতর্ক থাকবো।

এদিকে বাসায় পৌঁছেই বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন পরীমনি। ৪ দিন আগে মালিকপক্ষ তাকে এই নোটিশ দিয়েছে। বুধবার বাসায় ফিরে তিনি সেটা জানতে পেরেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা