বিনোদন

ভিকি-ক্যাটরিনার বিয়ে কবে, কোথায়

বিনোদন ডেস্ক: বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জুনিয়র বহু অভিনেত্রী ইতিমধ্যে বিয়ে সেরে ফেলেছেন। অনেকে মাও হয়ে গেছেন। কিন্তু ক্যাটের বিয়ের খবরই নেই। তবে এবার বাতাসে ভেসে বেড়াচ্ছে ভিন্ন খবর। সম্প্রতি বলিউডে আলোচনার কেন্দ্রতে চলে আসে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। অনেকদিন থেকেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছে।

এমনকি বলিউডের বাতাসে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের খবরও শোনা যাচ্ছে। মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই তারকা নাকি ইতোমধ্যে গোপনে বাগদান সেরে ফেলেছেন। তবে ভিকি-ক্যাটরিনা এ বিষয়ে মুখ না খুললেও বিবৃতি দিয়েছে ক্যাটরিনার টিম। তাদের দাবি, ভিকির সঙ্গে ক্যাটরিনার বাগদানের খবরটা পুরোটাই গুজব।

তবে এই জুটিকে নিয়ে গুঞ্জন থামছেই না। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছর ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন ভিকি ও ক্যাটরিনা। ভারতের যোধপুরের উদয়পুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ভারতীয় রীতিতে দুই সপ্তাহ ধরে চলবে অনুষ্ঠান।

যদিও এ বিষয়ে ক্যাটরিনা অথবা ভিকি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের টক শো-তে এসে অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর জানান, ভিকি-ক্যাটরিনার প্রেমের খবর গুজব নয়, সত্যি। বহুবার বলিউডের বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে একসঙ্গে হাজির হতে দেখা গেছে এই তারকা জুটিকে।

‘কফি উইথ করন’ টক শোয়ের ষষ্ঠ আসরে ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে প্রথম আলোচনা শুরু। অনুষ্ঠানের একটি পর্বে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানান ভিকি। এরপর বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হন ভিকি-ক্যাটরিনা। একসঙ্গে নৈশভোজে গিয়ে প্রেমের গুঞ্জন আরো উসকে দেন তারা। শোনা যায়, গত বছর এপ্রিলে লকডাউনে আইন ভেঙে ক্যাটরিনার সঙ্গে দেখা করেছেন ভিকি। যদিও পরবর্তী সময়ে বিষয়টি অস্বীকার করেন এই অভিনেতা।

ক্যাটরিনার ‘সূর্যবংশী’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। বর্তমানে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের জন্য রাশিয়া গেছেন তিনি। এছাড়াও ‘ফোন ভূত’ সিনেমায় দেখা যাবে তাকে।

অন্যদিকে, ভিকির ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে নিয়ে ‘স্যাম বাহাদুর’ সিনেমায় দেখা যাবে তাকে। সরদার উধাম সিংয়ের বায়োপিকে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘দ্য ইমমর্টাল অশ্বাথামা’ সিনেমায় অভিনয়ের কথা ছিল তার। কিন্তু সিনেমাটি আপাতত তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা