বিনোদন

তামান্নার নতুন যাত্রা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনে জগত এবং বলিউডের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তামান্না ভাটিয়া। ছোট পর্দায় কেরিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে সিনেমাজগতে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। কর্মজীবন শুরু করেন ১৩ বছর বয়স থেকে। পরবর্তীতে মুম্বইয়ের থিয়েটারে কাজ করেন এক বছর।

তারপর বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতে বেশ সুনাম কুড়িয়েছেন। এবার লেখক হিসেবে নতুন যাত্রা শুরু করলেন নায়িকা তামান্না ভাটিয়া। গত ৩০ আগস্ট বাজারে এসেছে ‘ব্যাক টু দ্য রুটস’।

বইটি আমাজনে ১ নম্বরে ট্রেন্ড হচ্ছে। তামান্না তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বইয়ের সঙ্গে তাঁর ছবি আর একটি ভিডিও পোস্ট করেছেন। বইটিতে স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে ভারতের প্রাচীন কিছু তথ্য তুলে ধরেছেন তামান্না। বইটির সহলেখক লিউক কুটিনহো। লিউক কুটিনহো তামান্নার লাইফস্টাইল পরামর্শক।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে তামান্নার চোখেমুখে খুশির ঝলক। বইটি ঘিরে খুশি ব্যক্ত করে তামান্না ভাটিয়া লিখেছেন, ‘লকডাউন উঠে যাওয়ার পর ব্যস্ত হয়ে পড়েছিলাম। ক্রমাগত ছবির শুটিং করছিলাম। শুটিংয়ের পর নিজের জন্য একটা গোটা দিন বের করেছিলাম। ব্যাক টু দ্য রুটস আবার ভালোভাবে পড়ি। বিশ্বাসই হচ্ছিল না যে শেষ পর্যন্ত বইটা সম্পূর্ণ হয়েছে। এবার আপনারা পড়বেন এ বই।’

‘ব্যাক টু দ্য রুটস’ বইয়ের সঙ্গে তাঁর যাত্রা নিয়ে তামান্না বলেছেন, ‘আজ আমার বড় খুশির দিন। খুশিতে পরিপূর্ণ আমার হৃদয়। আমার ওপর আস্থা রাখার জন্য আর আমার লেখালেখির কাজে আমাকে সহযোগিতা করার জন্য লিউক কুটিনহোকে অসংখ্য ধন্যবাদ। বইটি প্রকাশ করার জন্য পেঙ্গুইন ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সাদামাটা বইটি আপনাদের ওপর দারুণ প্রভাব ফেলবে।’

শিগগিরই তামান্নাকে আন্ধাধুন ছবির তেলেগু রিমেক মায়েস্ট্রোতে দেখা যাবে। কিছুদিন আগে তামান্না প্ল্যান এ প্ল্যান বি ছবির কথা ঘোষণা করেছেন। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন রিতেশ দেশমুখের সঙ্গে। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এ ছাড়া নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে তামান্না ভাটিয়াকে বোলে চুড়িয়াঁ সিনেমায় দেখা যাবে।

সান নিউজ/এনকে/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা