বিনোদন

২০ বছরের যুবকের বাবা-মা ইমরান হাশমি ও সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইমরান হাশমি ও সানি লিওন। ‘বাদশাহো’ সিনেমায় ‘পিয়া মোরে’ গানে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। পর্দায় ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত হাশমি ও সেনসেশন সানি লিওনের রসায়ন দেখতে অধির আগ্রহে অপেক্ষা করেন দর্শক।

তবে সম্প্রতি ইমরান হাশমিকে বাবা ও সানি লিওনকে মা হিসেবে পরিচয় দিয়েছেন এক যুবক। ২০ বছর বয়সি এই যুবকের নাম কুন্দন কুমার। তিনি ভারতের মুজাফফরপুরের ধনরাজ মাহতা ডিগ্রি কলেজের বিএ (ব্যাচেলর অব আর্টস) শিক্ষার্থী। এটি ভিম রাও আমদেকার বিহার ইউনিভার্সিটির অধিভুক্ত একটি কলেজ।

সম্প্রতি তার দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষার প্রবেশপত্রে বাবার নামের স্থানে ইমরান হাশমি ও মায়ের নামের জায়গায় সানি লিওনের নাম লেখেন কুন্দন। এই প্রবেশপত্রের একটি স্ক্রিশশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। এমন ঘটনায় হতবাক তারা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাম কৃষ্ণ ঠাকুর বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছি। এটি অবশ্যই দুষ্টামি করে করা হয়েছে এবং সেই শিক্ষার্থী এজন্য দায়ি। তদন্ত প্রতিবেদনের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এই খবরের একটি লিংক মাইক্রোব্লগিং সাইট টুইটারে শেয়ার করে ইমরান হাশমি লিখেছেন, ‘আমি প্রতিজ্ঞা করে বলছি সে আমার ছেলে না।’

যদিও তারকাদের নিয়ে এমন কাণ্ড নতুন নয়। এর আগে ভর্তি পরীক্ষার মেধা তালিকায় শীর্ষস্থানে সানি লিওনসহ অনেক তারকার নাম দেখা গেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা