বিনোদন

প্রেমিকের বাড়িতে গিয়ে ধরা খেলেন কিয়ারা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনয় ক্যারিয়ারে তার বৃহস্পতি এখন তুঙ্গে। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ ভালো সময় পার করছেন তিনি।

অনেকদিন থেকেই অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছেন এই জুটি। তবে অনেকটা লুকিয়েই কথিত প্রেমিক সিদ্ধার্থের বাড়িতে গিয়েছিলেন তিনি। তবে এই অভিনেতার বাড়ি থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন কিয়ারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সিদ্ধার্থের বাড়ির সামনে দাঁড়ানো তার গাড়িতে উঠছেন কিয়ারা। এই সময় তিনি পীতাভ সবুজ ও হলুদ রঙের টপস পরে ছিলেন। তার মুখে ছিল কালো রঙের মাস্ক।

সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে ‘নো ফিল্টার নেহা’ চ্যাট শোয়ে অংশ নিয়েছিলেন কিয়ারা। এই সময় তাকে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। এই অভিনেত্রী বলেন, ‘যতদিন বিয়ে করছি না ততদিন সিঙ্গেল— আমি এই তকমাটাই সবচেয়ে বেশি পছন্দ করি। যেহেতু এখনো বিয়ে করিনি, তাই আমি এখনো সিঙ্গেল।’

কিয়ারা আরো বলেন, ‘আমি মাঝে মাঝে চিন্তা করি, বিখ্যাত হওয়ার আগে কতবার ডেটিং করেছি এবং অতীত ও বর্তমানের মধ্যে তুলনা করি। কিন্তু অন্যদের চেয়ে এখন কাজের জগতের মানুষের সঙ্গে বেশি দেখা হয়। আমি বলতে চাইছি, যদি একজন অভিনেতার সঙ্গে প্রেম ও বিয়ে করেন, তাহলে মনে হয় না পেশা বড় কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে।’

অন্যদিকে, কিয়ারার সঙ্গে প্রেমের বিষয়ে সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কিয়ারা আমার খুবই চমৎকার বন্ধু। আমরা মাত্র শেরশাহ’র শুটিং শেষ করলাম। সে আমার সহশিল্পী। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে আমি খুবই খুশি।’

কিয়ারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লক্ষ্মী’। তার পরবর্তী সিনেমা ‘ইন্দু কি জওয়ানি’। এছাড়া ‘শেরশাহ’, ‘ভুল ভুলাইয়া টু’ ও ‘যুগ যুগ জিও’ সিনেমায় দেখা যাবে তাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা