বিনোদন

ভালোবাসার মানুষ খুঁজে পেলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী অন্যতম। দেব থেকে জিৎ টলিউডের সব তারকার সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। সিনেমা জগতে এক নামে তাকে সবাই চেনে।

তবে কেরিয়ারে শ্রাবন্তী যতটা সফলতা পেয়েছেন ব্যক্তিগত জীবন ততটা সফল নয়। বিশেষ করে প্রেম, ভালোবাসা, বিয়ে যেন বার বার তার জন্য কষ্টই নিয়ে আসে। কিন্তু মিষ্টি স্বভাবের শ্রাবন্তী মোটেও হেরে যাওয়ার মানুষ নন। তাই বার বার ঠকে গিয়েও মানুষের মধ্যেই খুঁজে বেরান ভালোবাসার মানুষ।

দুটো বিয়ে ভেঙে যাওয়ার পর শ্রাবন্তী রোশনকে ভালোবেসে বিয়ে করেন। সুখেই ছিলেন তারা। হঠাৎই কানাঘুষো চলতে থাকে রোহনের থেকে আলাদা থাকছেন তিনি। ইনস্টাগ্রামে একে অপরের সব ছবি সরিয়ে দেন তারা। যদিও ফেসবুক পেজে এখনো রোশনের সঙ্গেই তার ছবি আছে। সবাই বলতে থাকেন তারা হয়তো বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন। কিন্তু এ ব্যাপারে তারা দুজনের কেউ কিছু জানাননি। তবে এরপর থেকে দুজনকে আর এক সঙ্গে দেখাও যায়নি।

যত যাই হোক, শ্রাবন্তী থেমে থাকার মানুষ নন। ভালোবাসার মানুষ তিনি ঠিক খুঁজে নেন। সে যেই হোক। বিয়ে হোক বা বন্ধুত্ব খাঁটি ভালোবাসার মানুষ তিনি খুঁজে নেন। সম্প্রতি তিনি তার এক বন্ধুর কথা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তার বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ফ্রেন্ডশিপ গোল’। এই ছবি দেখে তার বন্ধু সঞ্চারী চক্রবর্তী কমেন্ট করেছেন ,‘লাভ ইউ সুইটহার্ট’। একটি মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক, যা শ্রাবন্তী তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি যে ভালো থাকতে জানেন, লড়াই করতে জানেন সব পরিস্থিতিতেই, তা বুঝিয়েছেন। তবে এ নিয়েও মানুষের সমালোচনার শেষ নেই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা