বিনোদন

অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্য

বিনোদন ডেস্ক : না এখনও বিয়ে করেননি তারা। তারপরও পরিবারে নতুন সদস্য! একটু অবাক লাগছে তাইনা? না অবাক হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি। আপনারা যা ভেবেছিলেন তা নয়।নতুন গাড়ি কিনেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। একটি কালো রঙের স্কোডা গাড়ি কিনেছেন তারা। সেই ছবি নিজেদের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন দু’জনে। আর শেয়ার করা মাত্রই ভাইরাল ছবি। অঙ্কুশ ইনস্টাগ্রামে লিখেছেন, পরিবারে নতুন সদস্য।

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা এখন আর কারওরই অজানা নয় টালিউডে। একসঙ্গে ঘুরতে যাচ্ছেন দু’জনে, সময় কাটাচ্ছেন। খুব শীঘ্রই দু’জনে বিয়ের পিঁড়িতে বসবেন বলেও জানা গেছে। এমনকি গোটা লকডাউনটাও দু’জনের পরিবার একসঙ্গেই কাটিয়েছে অঙ্কুশের বাড়িতে।

গুঞ্জন রয়েছে, তাড়াতাড়িই এবার নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর বসাতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তবে তাদের বিয়ে নিয়ে এখনো কোনো খবর প্রকাশ‍্যে না এলেও সম্প্রতি শোনা গেছে এক দারুন সুখবর। বিয়ের আগেই নতুন সদস‍্য এসে গেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলার পরিবারে।

প্রসঙ্গত, বহুদিন ধরেই অনুরাগীরা চাইছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলার এই মিষ্টি জুটিকে বড়পর্দায় দেখতে। অবশেষে তাদের স্বপ্ন সত‍্যি হতে চলেছে। এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। পরিচালক রাজা চন্দের ছবি 'ম‍্যাজিক'-এ দেখা যাবে এই জুটিকে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা