বিনোদন

অভিনেতা ফারুক সস্ত্রীক হাসপাতালে

বিনোদন ডেস্ক : বর্ষীয়ান অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনা আক্রান্ত হওয়ার পর পাশে থেকে তার সেবা করছেন স্ত্রী ফারহানা ফারুক। তবে শুরুতে মেয়েসহ ফারুক আক্রান্ত হলেও ফারহানার রিপোর্ট নেগেটিভ আসে।

কিন্তু এবার ফারুকের স্ত্রীও করোনা থেকে রক্ষা পেলেন না। তিনি আক্রান্ত হলেন ভাইরাসটিতে। গত বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে সুস্থ থাকলেও ফারুকের করোনা রিপোর্ট এখনো নেগেটিভ হয়নি। তাই দু’জনই একসঙ্গে ভর্তি আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে।

বিষয়টি নিশ্চিত করে ফারুকের স্ত্রী ফারহানা ফারুক বলেন, আমার স্বাদ-ঘ্রাণ চলে যাওয়ায় করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে। অন্য কোন জটিলতা নেই। ফারুক ভালো আছেন, কিন্তু তার রিপোর্ট এখনো নেগেটিভ আসেনি। তাই আমরা দু’জনেই হাসপাতালে ভর্তি আছি। আমাদের শারীরিক অবস্থা ভালো। সবাই দোয়া করবেন।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত তাদের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসির রিপোর্ট এখন নেগেটিভ। তাই তিনি বাসাতেই আছেন।

গত ১৬ নভেম্বর চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ফারুকের করোনা রিপোর্ট পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার সঙ্গে লড়াই করতে করতে সুস্থবোধ করায় ২৪ নভেম্বর তিনি বাসায় ফেরেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা