বিনোদন

শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার  বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বিগবস-১৪ সিজনে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কবিতা কৌশিক। শুরু হতে যাচ্ছে এ সিজনের গ্র্যান্ড ফিনালে। এ প্রতিযোগিতার আসরে কবিতা জানিয়েছেন, কৈশোরে শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে এ অভিনেত্রী বলেন—আমার বয়স তখন ১১ বছর। গণিতে দুর্বল ছিলাম। তাই একজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল। ওই শিক্ষকের বয়স ছিল ৬৫ বছর। তিনি বাসায় পড়াতে আসতেন। একদিন বাড়িতে বাবা-মা ছিলেন না। ফাঁকা বাড়িতে ওই শিক্ষক অশ্লীল ভাষায় কথা বলছিলেন। এখানেই শেষ নয়, অশালীনভাবে স্পর্শ করারও চেষ্টা করেছিলেন।

এমন পরিস্থিতিতে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন কবিতা। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন—ওই শিক্ষককে বলেছিলাম বাবা-মাকে সব বলে দেব। কিন্তু তিনি আমার কথায় সংযত না হয়ে উল্টো বলেছিলেন, ‘তোমার বাবা-মা এসব বিশ্বাস করবেন না।

ওই শিক্ষকের কথাই সত্যি হয়েছিল, কারণ কবিতার বাবা-মা প্রথমে এসব কথা বিশ্বাস করেননি। তার মা ভেবেছিলেন, অংক করবে না বলে এসব বানিয়ে বানিয়ে বলছে কবিতা। পরবর্তীতে ওই শিক্ষক বদলে অন্য একজন শিক্ষক নিযুক্ত করেন তার বাবা-মা।

কলেজ জীবনে মডেলিং শুরু করেন কবিতা। ২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ টিভি সিরিয়ালের জন্য। এরপর কাজের সুবিধার জন্য দিল্লি থেকে চলে যান মুম্বাইয়ে। ‘কোই আপনা সা’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কমল’ প্রভৃতি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা।

২০০৪ সালে ‘এক হাসিনা থি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কবিতা। এরপর ‘মুম্বাই কাটিং’, ‘ফিল্লাম সিটি’, ‘জাঞ্জির’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা