বিনোদন

চলচ্চিত্রে নতুন জুটি অপূর্ব-ফারিয়া

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। গত ১১ নভেম্বর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি। মাঝে ২১ দিন বাসায় বিশ্রামে ছিলেন। সব বাধা পেরিয়ে নিজ ভুবনে ফিরলেন অপূর্ব। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা।

শিহাব শাহীন নির্মাণ করছেন ‘যদি... কিন্তু... তবুও’ নামে ওয়েব ফিল্ম। এতে জুটি বেঁধে অভিনয় করছেন অপূর্ব ও নুসরাত ফারিয়া। চলতি বছরের শুরুতে এ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন শিহাব শাহীন। গত মার্চে শুটিং শুরুর পরিকল্পনা করলেও করোনার কারণে তা থেমে যায়।

সর্বশেষ গত ২৪ অক্টোবর শুটিং শুরু করেন। কিন্তু অপূর্ব করোনায় আক্রান্ত হওয়ার কারণে আবারো তা থেমে যায়। সব সংকট কাটিয়ে পুনরায় শুটিংয়ে ফিরেছে এ চলচ্চিত্রের শুটিং টিম।

এসব সংকট মাথায় রাখতে চান না পরিচালক শিহাব শাহীন। তার ভাষায়—দৈব-দুর্বিপাকের ওপর কারো নিয়ন্ত্রণ নেই, তাই এসব নিয়ে ভাবছি না। ঠান্ডা মাথায় পুরো শুটিংটা এখন শেষ করতে চাই। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং করব।

রোমান্টিক, কমেডি ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ১২০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে? এমন নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে ‘যদি… কিন্তু…তবুও’-এর কাহিনি। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পাবে এটি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা