বিনোদন

সুবাহ’র হাফ ডজন

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় থাকা রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে নাম লিখিয়েছেন নায়িকা শাহ হুমায়রা সুবাহ। মাত্র এক বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো ছবি মুক্তি না পেলেও এরইমধ্যে ছক্কা হাঁকালেন।

সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন দুটি ছবিতে। এ নিয়ে মোট ছয়টি ছবির নায়িকা এখন সুবাহ। করোনাকাল না হলে সংখ্যাটা আরো বাড়তো বলে জানালেন এ লাস্যময়ী।

সুবাহ জানান, আমি ভাবতেই পারিনি অল্প সময়ে এত ছবিতে কাজের সুযোগ পাব। করোনার আগেই তিনটি ছবির কাজ প্রায় শেষ হয়। করোনা না এলে আরো কাজ করতে পারতাম। ছবির সংখ্যাও বাড়তো।

গেল মাসে সুবাহ মান্নান গাজিপুরীর ‘মন বসেছে পড়ার টেবিলে’ ও জয় সরকারের ‘মতি বানু’ ছবিতে চুক্তিবদ্ধ হন। চুক্তি প্রসঙ্গে সুবাহ বলেন, ছবির গল্প পছন্দ হওয়ায় চুক্তি করে ফেলি। দুটো ছবির গল্পই চমৎকার। গ্রামবাংলার চিরায়ত রূপের খোঁজ পাবে দর্শক। আশা করি ভালো কিছু দর্শককে উপহার দিতে পারবো।

তার অন্য ছবিগুলো হলো, মোহাম্মদ আসলামের ‘বদলা’ ও ‘সমাধান’ এবং দেওয়ান নাজমুলের ‘তোরে কত ভালোবাসি’। ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, সুবাহ চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও নাটকেও কাজ করছেন। শীঘ্রই জাহিদ হাসানের বিপরীতে ‘ওল্ড ইজ গোল্ড’ নাটকের শুটিং করবেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা